ওপেনিংয়ে শতরানের জুটি শান্ত-জাকিরের

১৭ ডিসেম্বর ২০২২, ১০:১৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শান্ত-জাকিরের ব্যাটে চট্টগ্রাম টেস্টে লড়াই করছে বাংলাদেশ

শান্ত-জাকিরের ব্যাটে চট্টগ্রাম টেস্টে লড়াই করছে বাংলাদেশ © সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টে ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে বিচ্ছিন্ন করতে পারেনি ভারত। অভিষিক্ত জাকির ৫৫ রানে এবং শান্ত ৬৪ রানে অপরাজিত আছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান বিনা উইকেটে ১১৯। জয়ের জন্য এখনও বাংলাদেশের প্রয়োজন ৩৯৪ রান। 

চতুর্থ দিনে ১২ রান যোগ করতেই ভারতের বিপক্ষে এক রেকর্ড গড়ে ফেলেছে টাইগার দুই ওপেনার। ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০১০ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে ৫৩ রান করেছিলেন।

১৪৩ বলে ৭ চারে ৬৪ রানে ব্যাট করছেন শান্ত। অভিষেকে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জাকির। ১০৯ বলে আট চারে তার রান ৫৫।

ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে আরও পাঁচ সেশন। স্বাগতিকদের ১০ উইকেট নিতে ভারতের হাতে আছে আরও ১৫০ রান।শনিবার প্রথম সেশনে ৩০ ওভারে ৭৭ রান যোগ করেছেন শান্ত ও জাকির। 

সব বোলারকেই ব্যবহার করছেন লোকেশ রাহুল। শুরুতে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন কিছুটা ভুগিয়েছিলেন। তবে কঠিন সময় পার করে দিয়ে অনায়াসেই খেলছেন দুই ব্যাটসম্যান।

তাদের কোনোভাবেই বিচ্ছিন্ন করতে না পেরে একই ওভারে দুইবার শান্তকে কিছু বলে উত্তেজিত করার চেষ্টা করেন মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে যেটা কাজে লেগেছিল লিটন দাসের বেলায়। সেখান থেকে শিক্ষা নিয়েই হয়তো শান্ত কোনো সাড়া দেননি। পরের ওভারে বাউন্ডারি মেরে জানান দেন, জবাবটা দেবেন ব্যাট দিয়েই।

চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে লোকেশ রাহুলের দল। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

আরও পড়ুন: ফাইনালে খেলার গুঞ্জন আরও জোরালো বেনজেমার

চট্টগ্রাম টেস্টের গতিবিধি এখনই ঠিক বোঝা যাচ্ছে না। শেষ দুই দিনে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন আরও ৩৯৪ রানের আর সফরকারী ভারতের চাই ১০ উইকেট।

জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগাদের। কারণ ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে। তবে শেষ দুই দিন বাংলাদেশ অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে নজর কাড়তে পারে কি না সেটাই দেখার বিষয়।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9