লঙ্কান প্রিমিয়ার লীগে আফিফ

১৬ ডিসেম্বর ২০২২, ০৮:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
আফিফ হোসেন ধ্রুব

আফিফ হোসেন ধ্রুব © সংগৃহীত

এখন ব্যস্ততা নেই আন্তর্জাতিক ক্রিকেটের। ভারতের বিপক্ষে টেস্ট নিয়ে ব্যস্ত জাতীয় দল। এমন সময় লঙ্কান প্রিমিয়ার লীগে খেলবেন বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। 

জাফফানা কিংস বাঁহাতি এই ব্যাটারকে বদলি হিসেবে দলে নিয়েছে। এলপিএলের বাকি ম্যাচগুলোর জন্য টম কোহলের কাডমোরের বদলি হিসেবে নেওয়া হয়েছে তাকে। 

আরও পড়ুন: খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: শিক্ষামন্ত্রী

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফের। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই পারফর্ম করেন তিনি। সাদা বলের ক্রিকেটে এখন দেশসেরা ব্যাটারদের একজন আফিফ। 

টি-টোয়েন্টি অভিষেকেই সবচেয়ে কম বয়সী পাঁচ উইকেট পাওয়া ক্রিকেটার আফিফ। ২০১৬ সালের বিপিএলে ১৭ বছর ৭২দিন বয়সে ২১ রান দিয়ে রাজশাহী কিংসের হয়ে চিটাগাং ভাইকিংসের হয়ে ৫ উইকেট নেন তিনি।

নিজেদের পরের ম্যাচে ১৮ ডিসেম্বর গলে গ্ল্যাডিয়েটরসের মুখোমুখি হবে জাফফানা কিংস। ওই ম্যাচ থেকে দলটির হয়ে মাঠে নামবেন আফিফ।

ট্যাগ: ক্রিকেট
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬