তাইজুল ঘূর্ণিতে ধুকছে ভারত

১৪ ডিসেম্বর ২০২২, ১১:০৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
 তিন উইকেট হারিয়ে ধুকছে ভারত

তিন উইকেট হারিয়ে ধুকছে ভারত © সংগৃহীত

ভারতীয় ইনিংসে আঘাত হানলেন তাইজুল ইসলাম। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারালো ভারত। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভারতীয় দুই ওপেনারের তোপের মুখেই পড়তে হয় দলকে। যদিও স্বাগতিকদের সেই তোপের মুখ থেকে রক্ষা করেছেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম সফলতা। তাইজুল ইসলামের জোড়া আঘাতে সাজঘরে ফিরে গেছেন ওপেনার শুভমন গিল ও বিরাট কোহলি। 

দীর্ঘ সাত বছর পর নিজেদের ঘরের মাঠে টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। রোহিত শর্মাদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে বোলিং করতে নেমেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরেছে টাইগার বোলাররা। 

৪০ বলে ২০ রানে ব্যাট করছিলেন শুভমান গিল। তাইজুলের করা ফুলার লেন্থে করা বলটা প্যাডলড সুইপ করেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে লেগ স্লিপ থেকে ক্যাচটা নিয়েছেন, তাতে দলীয় ৪১ রানে দলটি খোয়ায় তাদের প্রথম উইকেট।

এর আগে শুরুতে টাইগার বোলারদের শাসন করতে থাকেন ভারতীয় দুই ওপেনার। লোকেশ রাহুল ব্যাট করছেন ২০ রানে। অন্যদিকে পিঠের চোটের অধিনায়ক সাকিব আল হাসানের খেলার শঙ্কা না থাকলেও সাগরিকায় শেষ পর্যন্ত মাঠে নেমেছেন টাইগার এই অধিনায়ক। এছাড়া ১০১তম ক্রিকেটার হিসেবে এদিন অভিষেক হয়েছে জাকির হাসানের। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৫ রান।  

ইভটিজিং ও র‍্যাগিংয়ের অভিযোগে রাবিতে দুই বিভাগের হাতাহাতি
  • ১৯ মে ২০২৬
আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ১৪৩৩ উদযাপন
  • ১৯ মে ২০২৬
রোনালদোর নেতৃত্বে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা, যারা আছেন
  • ১৯ মে ২০২৬
স্কয়ার হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত, ড্যাবের প্রতিবাদ
  • ১৯ মে ২০২৬
খিলগাঁওয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
কলেজটির ৬১ শিক্ষক-কর্মচারীর সবার সনদই জাল, এমনকি অধ্যক্ষের …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081