বিশ্বকাপকে বিদায় বলে দিয়েছেন মেসি

১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
বিশ্বকাপকে বিদায় বলে দিয়েছেন মেসি

বিশ্বকাপকে বিদায় বলে দিয়েছেন মেসি © সংগৃহীত

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের প্রথম গোলের স্বাদ দেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে ও সতীর্থ জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়ে ম্যাচে বড় অবদানই রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্যারিয়ারে ফুটবল জগতের সমস্ত কিছুই অর্জন করেছেন। শুধুই অধরা রয়ে গেছে বিশ্বকাপ। ক্রোয়াটদের বধের পর এই ক্ষুদে জাদুকর জানিয়েছেন, ফাইনাল ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।  

গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই সমীকরণ থেকে কাতারে বিশ্বকাপে নিজেদের সকল ম্যাচ জিতে আজ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা।  

গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা যখন আনন্দে ভাসছেন। ঠিক তখনই মেসি জানালেন বিদায়ের খবর। 

ম্যাচ শেষে লা পুলগা বলেন, এই স্থান অর্জন করতে পেরে, অনেক আনন্দে আছি। বিশ্বকাপে আমার ক্যারিয়ার শেষ করছি, ফাইনালই আমার শেষ খেলা। আর্জেন্টিনাতে মানুষ কেমন জীবনযাপন করেছে এবং তারা কীভাবে এটি উপভোগ করছে। এই বিশ্বকাপে আমি যা কিছু অনুভব করেছি তা খুবই উত্তেজনাপূর্ণ ছিল।

আর্জেন্টিনা অধিনায়ক আরো যোগ করেন, অবশ্যই এটিই আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপের জন্য অনেক বছর আছে এবং আমি মনে করি না সেটি আমি পারব এবং এইভাবে শেষ করাটাই শ্রেয়।

আরও পড়ুন: আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের। দুর্দান্ত মেসি যেভাবে আগাচ্ছেন তাতে বোধহয় ভাগ্যদেবতা তার দিকে মুখ তুলে তাকাতেও পারেন। এবার ৮ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এই আর্জেন্টাইন। 

প্রসঙ্গত, আগামী ১৮ ডিসেম্বর একই ভেন্যুতে ফ্রান্স-মরক্কোর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9