মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা: ভালদানো

১৩ ডিসেম্বর ২০২২, ০২:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বড় মঞ্চে কীভাবে পারফর্ম করতে হয়, সেটা এবারের বিশ্বকাপে দেখাচ্ছেন লিওনেল মেসি। গোল করা, অ্যাসিস্ট করা সবখানেই আছেন মেসি। তাতে আর্জেন্টিনা বিশ্বকাপে ছুটে চলেছে দারুণ গতিতে। লিওনেল মেসিকে ঘিরেই যতো প্রত্যাশা। আর মাত্র দুটো ম্যাচ জিতলেই ধরা দেবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। এবার ম্যারাডোনার সতীর্থ ভালদানো বলেছেন, মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। 

১৯৮৬ সালের স্মৃতিতে বুঁদ আর্জেন্টাইনরা। সেই বছরই শেষবার বিশ্বকাপ জিতেছে তারা। ডিয়াগো ম্যারাডোনা ভাসিয়েছিলেন তাদের খুশির বন্যায়। তারপর থেকে বিশ্বকাপ মানেই একরাশ হতাশাই সঙ্গী। তবে এবার মেসি যখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তখন ঠিকই ট্রফিতে চোখ আর্জেন্টিনার

সামনের দুই ম্যাচ নিয়ে আশাবাদী আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য হোর্হে ভালদানো। বিশেষ করে মেসি যখন দলে তখন আশাবাদী হতেই হয়। ম্যারাডোনার সতীর্থ ভালদানো বলছিলেন, ‘লিওনেল (মেসি) দারুণ খেলছে। এবার দলের সঙ্গে আগের তুলনায় অনেক বেশি সম্পৃক্ত ও। তার নিজের খেলাটাও খেলে যাচ্ছে। আমি তো বলবো মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা।’

ভালদানো আরও বলেন, দেখুন, আমি মেসিকে যেদিন প্রথম দেখি, সেদিন থেকেই ওর প্রতি মুগ্ধতা ছড়িয়েছে। সময় তো কম হয়নি। ২০ বছর তো হয়েই গেল। আমি বলবো মেসিকে যে পছন্দ করে না, সে আসলে ফুটবলই বোঝে না।

আরও পড়ুন: ৩০টি বিশেষ ফ্লাইট কাতারে যাচ্ছেন মরক্কোর দর্শক

গোটা ক্যারিয়ারটাই একই ছন্দে রেখেছেন মেসি।। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটা এরপর বেশ ভালোভাবেই ফিরেছে। দলের দুর্দান্ত এ কামব্যাকে সবচেয়ে বড় অবদান অধিনায়ক মেসির। বিশ্বকাপের এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এই প্লেমেকার। গোল করা এবং করানোতেও দাপট দেখিয়ে যাচ্ছেন। তবে তার মতো কিংবদন্তির ক্যারিয়ার পূর্ণতা পেতে যে ওই সোনার ট্রফিটা চাই। 

উল্লেখ্য, আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যেখানে দুদলের জয়ই দুটি করে। একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল ইউরোপের দেশটি। পাঁচবারের দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়াটরা। তাদের ৬ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081