অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হলো সাকিবকে

১৩ ডিসেম্বর ২০২২, ০১:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে টেস্ট খেলতে নামছে টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। চট্টগ্রামের এই মাঠেই সবশেষ ওয়ানডে ম্যাচ শোচনীয়ভাবে হেরেছে লিটন দাসের দল। সেই বিস্মৃতি ভূলে ভালো কিছু দেওয়ার প্রত্যয় টেস্ট দলের।

তবে লড়াইয়ে নামার আগের দিন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাসপাতালে যেতে হলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে ছিল বাংলাদেশ দলের অনুশীলন। দলের সঙ্গেই মাঠে নেমেছিলেন টেস্ট অধিনায়ক। কিন্তু অনুশীলনে নামার আগে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, সাকিবের পেশিতে টান আছে। সেটার জন্য হাসপাতালে যেতে হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: ফ্রান্স এবারও বিশ্বকাপ জিতবে: কেকা ফেরদৌসী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। তবে এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি।

তিনি জানান, এদিন চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে। সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও সোমবার (১২ ডিসেম্বর) তিনি অনুশীলন করেননি। ব্যথা না কমায় মঙ্গলবার মাঠ থেকেই স্ক্যান করাতে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়।

তবে স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি বলেই জানা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সাকিবকে নিয়ে ভয়ের কিছু নেই। সব ঠিকঠাক আছে। স্ক্যান রিপোর্ট ভালো। ম্যাচে তাকে পেতে অনিশ্চয়তা নেই।’

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081