বিতর্কিত সেই রেফারিকে ‘বাড়ি পাঠাল’ ফিফা

১২ ডিসেম্বর ২০২২, ০৪:৩১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বিতর্কিত রেফারি আন্তোনিও মাতেও লাহোজ

বিতর্কিত রেফারি আন্তোনিও মাতেও লাহোজ © এনডিটিভি

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস মধ্যকার শেষ আটের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। তবে ম্যাচের ফলাফলকে পাশ কাটিয়ে খবরের শিরোনামে উঠে আসেন দায়িত্বরত রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। যে কিনা হলুদ কার্ডের রেকর্ড করে ফেলেছিলেন। হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তে তার ওপর বেজায় চটেছেন ফুটবল প্রেমীরা।

সেই বিতর্কিত রেফারি আন্তনিও মাতেও লাহোস কাতার থেকে বাড়ি ফিরছেন। স্প্যানিশ এই রেফারি কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে মোট ১৮টি কার্ড দেখিয়েছেন। 

ম্যাচ শেষে লিওনেল মেসি বলেছিলেন, 'আমার মনে হয় ফিফার এই রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না। কারণ, সে এটার যোগ্যই না।'

আরও পড়ুন: সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্য প্রত্যাহার

সময়ের সেরা এই ফুটবলারের কথা ফিফাও এড়িয়ে যেতে পারে নি। তাই সেমিফাইনাল-ফাইনালের ম্যাচে আর কোনো বিতর্ক চাইছে না ফিফা। কাতার বিশ্বকাপের বাকি ম্যাচগুলো পরিচালনা করতে পারবে না রেফারি লাহোস। কারণ এই বিতর্কিত রেফারিকে বিশ্বকাপ থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে ১৬ কোচ-ফুটবলারদের হলুদ কার্ড দেখান লাহোস। ম্যাচে এত বেশি কার্ড দেখে বিরক্তই হয়েছেন দুই দলেরই খেলোয়াড়রা। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। এক ম্যাচে ১৮ হলুদ কার্ড দেখিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ডও গড়েছেন স্প্যানিশ এই রেফারি। মেসিকেও কার্ড দেখিয়েছেন রেফারি লাহোস। 

কার্ডের খড়গে পড়ে শেষ চারে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার দুই ফুটবলার মার্কোস আকুনা ও গঞ্জালো মন্টিয়েল। এমনকি কার্ড দেখেছেন খোদ লিওনেল মেসি।

 

শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950