মেসিকে নিয়ে ভয়ের কিছু নেই: ক্রোয়েশিয়া কোচ

১২ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
মেসিকে ভয় পাচ্ছেন না ক্রোয়েশিয়া কোচ

মেসিকে ভয় পাচ্ছেন না ক্রোয়েশিয়া কোচ © সংগৃহীত

কাতার বিশ্বকাপের হট ফেবারিট ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে নাম লিখিয়েছে ক্রোয়েশিয়া। নেইমারদের বিপক্ষে পিছিয়ে পড়েও ক্রোয়াটরা ম্যাচ নিয়ে যায় টাইব্রেকার পর্যন্ত। সেমিফাইনালে ক্রোয়েশিয়া লড়বে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে। কাতার বিশ্বকাপে ছন্দে আছেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়া কোচ মনে করছেন, ব্রাজিল ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারলে আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে ভয়ের কিছু নেই। 

আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে নামবে ক্রোয়েশিয়া। যেখানে একাই পার্থক্য গড়ে দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপে গোল করছেন, করাচ্ছেন লিওনেল মেসি। পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

ক্রোয়েশিয়া কোচের এই আত্মবিশ্বাসের মূলে সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে সাফল্য। শেষ আটের লড়াইয়ে মেসির মতো আরেক সৃষ্টিশীল ফুটবলার নেইমারকে লম্বা সময় অকার্যকর করে রাখতে পেরেছিল ক্রোয়েশিয়া। এর মধ্যেও অবশ্য অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। তবে দ্রুতই গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় গত আসরের রানার্সআপরা। সেখানে জিতে নিশ্চিত করে সেমিফাইনালে খেলা। 

সংবাদ সম্মেলনে দালিচ বলেন, আমাদের মেসিকে পাহারা দিতে হবে, কিন্তু প্লেয়ার-অন-প্লেয়ার (নির্দিষ্ট ফুটবলার) ছকে নয়, যেমনটা আমরা শেষ ম্যাচে করেছি। 

আমরা জানি সে কতটা দৌড়ায়, সে বল পায়ে খেলতে পছন্দ করে আর এজন্য আমাদের সফল হতে রক্ষণে শৃঙ্খলা ধরে রাখতে হবে। আমরা যদি ব্রাজিলের বিপক্ষে যা করেছি তার পুনরাবৃত্তি করতে পারি, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

আরও পড়ুন: মরক্কোর জয় ‘মুসলিম বিশ্বের অর্জন’ : মেসুত ওজিল

আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন তরুণ, বুদ্ধিদীপ্ত ফুটবলার আছে বলেই দালিচ শুধু মেসির ওপর নজর দিতে নারাজ। তিনি বলেন, আমরা আর্জেন্টিনাকে নিয়ে বিস্তর পর্যালোচনা করবো। কারণ এতদিন আমরা তাদের ওপর সেভাবে নজর দেইনি। মেসি এখনও তাদের আসল ফুটবলার। সে দারুণ খেলে এবং জাতীয় দলকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের দলে বেশ কয়েকজন তরুণ, বুদ্ধিমান ফুটবলার আছে যারা বেশ ভয়ংকর। 

দালিচের বিশ্বাস, শৃঙ্খলা মেনে খেলতে পারলে আর্জেন্টিনা বাধাও উতরে যাবে তার দল। ম্যান-মার্ক না করেই আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। ব্রাজিল ম্যাচের মতো সঠিকভাবে পরিকল্পনা সফল করতে পারলে সেমিফাইনালেও ভয়ের কোনো কারণ দেখছেন না ক্রোয়াট কোচ।  

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9