এই দল শিরোপার যোগ্য, তবে ইশ্বরের ইচ্ছা ছিল না: নেইমার

১১ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছিল। যে স্বপ্নের সারথি ছিলেন নেইমার। ব্রাজিলের এই ফুটবল সুপারস্টার এবারও পায়ের জাদুতে মুগ্ধ করেছেন বিশ্বকে। কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি। সেই স্বপ্ন থমকে যায় কোয়ার্টার ফাইনালে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি হারের পর নেইমারের হাউমাউ কান্না ছুঁয়ে গেছে সবাইকে। কতটা কষ্ট পেয়েছেন এই তারকা নিজেই জানিয়েছেন সেটা। নেইমার বলেন, শিরোপা এই দলটার প্রাপ্য ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল না।

নির্ধারিত সময়ে ম্যাচটা ড্র থাকলেও ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকার ভাগ্যে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। পরাজয়ের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নেইমারকে। এই কষ্ট ভুলতে পারছেন না সেলেসাওদের প্রাণভোমরা। 

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে আবেগী এক বার্তা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

নেইমারের সেই স্ট্যাটাসটি..

আমি মানসিকভাবে বিধ্বস্ত। এটা এমন এক পরাজয় যা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি ১০ মিনিটের মতো পক্ষাঘাতগ্রস্থ ছিলাম। তারপর অবিরাম কান্নায় ভেঙে পড়ি। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন এটা কষ্ট দেবে।
 
আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি সতীর্থদের নিয়ে গর্বিত। কারণ প্রতিশ্রুতি ও নিবেদনে কোনো ঘাটতি ছিল না। এই দল শিরোপার যোগ্য, আমরা যোগ্য, ব্রাজিল যোগ্য... তবে ইশ্বরের ইচ্ছা ছিল না! মাঠের ভেতর আপনাদের ভালোবাসা অনুভব করে বুঝেছি আমাদের প্রতিটি ত্যাগই ছিল যথার্থ। আমাদের জাতীয় দলকে সমর্থণ করার জন্য ধন্যবাদ।

নেইমার আরো যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত এবার হয়নি... লম্বা সময় ধরে তা কষ্ট দিবে। সব কিছুর জন্য ধন্যবাদ। ইশ্বর আমাকে সবকিছু দিয়েছে তাই অভিযোগের কিছু নেই। আমাকে দেখার জন্য ধন্যবাদ, সমস্ত সম্মান এবং গৌরব সবসময় আপনাদের জন্যই।

আরও পড়ুন: মায়ের সঙ্গে বিজয় উদযাপনে গ্যালারিতে আশরাফ, মাঠে সোফিয়ান

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে পেলের সঙ্গে শীর্ষে আছেন নেইমার। দুজনেরই গোল ৭৭টি করে। তবে নেইমার পেলেকে ছাড়িয়ে যেতে পারবেন কি না সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। কারণ জাতীয় দলে খেলার ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি করেছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের এই দলটাকে নিয়ে আলোচনা হচ্ছিল বিশ্বকাপ শুরুর আগে থেকেই। দলে এত এত ভালোমানের ফুটবলার। ব্রাজিলকে এবার হট ফেবারিট মানতে আপত্তি ছিল না প্রতিপক্ষেরও।

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081