দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন সৌরভ

১০ ডিসেম্বর ২০২২, ১০:০০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
সদ্য ব্রাজিল সমর্থন ত্যাগ করা সৌরভ

সদ্য ব্রাজিল সমর্থন ত্যাগ করা সৌরভ © সংগৃহীত

কাতার বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। শুক্রবার (৯ ডিসেম্বর) তারা হেরে গেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার কাছে।

এদিকে, এই হারে ব্রাজিলিয়ানদের হৃদয় যেমন পুড়ছে, তেমনি পুড়ছে বাংলাদেশী সমর্থকদের হৃদয়ও। নেইমারদের হার কোনোভাবেই মানতে পারছেন না ভক্তরা।

কারণ নেইমারদের প্রতি ভক্তদের প্রত্যাশা ছিল বেশি। দলে একঝাক তরুণ তুর্কি। যারা ইউরোপের ক্লাব ফুটবলে রাজত্ব করছে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হতাশ করেছে সমর্থকদের।

ব্রাজিল সমর্থকরা ট্রলের শিকার হচ্ছেন সর্বত্রই। আর এই সময়ে অনেকেই নিচ্ছেন আবেগি সিদ্ধান্ত। কেউ ফোন বন্ধ রেখে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন অন্যদের সঙ্গে। আবার কেউ ব্রাজিলের সমর্থন ত্যাগ করছেন।

বিশ্বকাপ শুরুর পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের অভিনব সব কাজ করতে দেখা যাচ্ছে।

ব্রাজিল হারার পর তেমনি আজ শনিবার তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। হারের তীক্ততা সইতে না পেরে প্রথমে দুধ দিয়ে গোসল করলেন, তারপর ব্রাজিলকে আর সমর্থন করবেন না মর্মে তওবা করলেন এবং সবশেষ আর্জেন্টিনার সমর্থক হিসেবে উপস্থিতদের সাক্ষ্য দিলেন। এসময় তাকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেওয়া হয়।

এতসব কাণ্ড ঘটানো ওই তরুণের নাম সৌরভ। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষাশহরের বাসিন্দা।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081