ইংল্যান্ড-ফ্রান্স মহারণ আজ, ৩১ দেখায় ১৭ জয় ইংলিশদের

১০ ডিসেম্বর ২০২২, ১২:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ইংল্যান্ড-ফ্রান্স মহারণ আজ

ইংল্যান্ড-ফ্রান্স মহারণ আজ © সংগৃহীত

মেগা ম্যাচে দুই ইউরোপিয়ান জায়ান্টের টক্কর৷ ফ্রান্স খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ ফরাসিদের বিপক্ষে বিশ্বকাপে শতভাগ সফল ইংলিশরা। ইংল্যান্ড ও ফ্রান্স এখন পর্যন্ত ৩১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ১৭ ম্যাচ জিতে অনেকটা এগিয়ে আছে ইংলিশরা। ফরাসিদের জয় কেবল ৯টিতে। দুই পরাশক্তির জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

আজ শনিবার (১০ ডিসেম্বর) রাতে মুখোমুখি হবে বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে দুইবার দেখা হয়েছে তাদের। দুইবারই জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ গোল করেছে ইংল্যান্ড। যৌথভাবে কোনো বড় টুর্নামেন্টে যা তাদের সর্বোচ্চ। বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১ গোল এখন হ্যারি কেইনের। সেনেগালের বিপক্ষে জালের দেখা পেয়ে ইংলিশ অধিনায়ক ছাড়িয়ে গেছেন গ্যারি লিনেকারকে।

আরও পড়ুন: ব্রাজিলের হারের পর নেইমারের কাছে ছুটে যাওয়া ভাইরাল শিশুটি কে

অন্যদিকে, ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপে আছেন দারুণ ফর্মে। ইংলিশদের স্বপ্ন একাই গুঁড়িয়ে দেবার সামর্থ রাখেন ৪ ম্যাচে ৫ গোল করা এই ফরোয়ার্ড। সেই সাথে ডেম্বেলে, গ্রীজম্যান, জিরুর মতো পরীক্ষিত তরাকারাও আছে ফ্রান্স শিবিরে।

দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের বর্তমান শিরোপাধারী। অন্যদিকে ১৯৬৬ সালে একবার বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিল ইংল্যান্ড। ৫৬ বছর ধরে আরেকটি শিরোপার জন্য হাহাকার ইংল্যান্ডের। 

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081