হোয়াইটওয়াশ মিশনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০ ডিসেম্বর ২০২২, ১১:৩৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
হোয়াইটওয়াশ মিশনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ মিশনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

দুই ম্যাচ জিতে ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ শনিবার মাঠে নামবে টাইগাররা। টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই মুহূর্ত সবচেয়ে বড় লক্ষ্য। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। 

এই ম্যাচে জয় পেলে ইতিহাসে নাম লেখাবে টাইগাররা। প্রথমবারের মতো ভারতীয়দের হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে সাকিবরা। টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমোডও ভারতকে হোয়াইটওয়াশ করার আভাস দিলেন।

দলে ফিরলেন তাসকিন, ইয়াসির। শেষ ম্যাচে বাংলাদেশ দলে আছে দুই পরিবর্তন। দলে ফিরেছেন চোটের কারণে আগের দুই ম্যাচে না খেলা তাসকিন আহমেদ। আছেন ইয়াসির আলীও। তাঁদের জায়গা করে দিয়েছেন নাজমুল হোসেন ও নাসুম আহমেদ। 

ভারত দলেও আছে দুটি পরিবর্তন। দুটিই অবশ্য চোটের কারণে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দীপক চাহার ছিটকে গেছেন, দলে এসেছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব। অধিনায়কত্ব করতেছেন লোকেশ রাহুল। 

আরও পড়ুন: ব্রাজিলের হারের পর নেইমারের কাছে ছুটে যাওয়া ভাইরাল শিশুটি কে?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

ভারতের একাদশ: ঈশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081