© সংগৃহীত
প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে মুলতানে আজ টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের ব্যাটারদের একাই ধসিয়ে দিলেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। অভিষেক ম্যাচেই আবরার তুলে নিয়েছেন ইংল্যান্ডের প্রথম সাত উইকেট। তরুণ এই লেগ স্পিনারের দাপটে ২৮১ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
আরও পড়ুন: ঢাবির বড় পর্দায় কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচ দেখানো হবে না
বেন ডাকেট, জো রুট, বেন স্টকোসসহ প্রথম ৭ ব্যাটারই কাবু হয়েছে আবরারের ঘূর্ণি জাদুতে। আবরার ২২ ওভার বল করে ১১৪ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৭টি উইকেট।
আজ সকালে টসে জিতে ব্যাটিংএ নামে ইংল্যান্ড দল। কিন্তু আবরার ঝড় শুরু হতেই তাসের ঘরের মতো ভাঙ্গতে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ৫১ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৫ দিনের এই টেস্টটি পাকিস্তানের মুলতানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে।