স্টেডিয়ামে ঢুকতে না পেরে কান্না করা কে এই তরুণী?

০৯ ডিসেম্বর ২০২২, ০৪:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© সংগৃহীত

গত বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে টিকিট হাতে তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন এক তরুণী। অনেক চেষ্টার পরও বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্টেডিয়ামে ঢুকতে পারেননি তিনি। এমন পরিস্থিতেতে ম্যাচটি আর দেখতে পারবেন না ভেবে আবেগে স্টেডিয়ামের গেটেই অঝোরে কাঁদতে থাকেন তিনি।

সেই সময়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তার হাতে দুটি টিকিট দেখা গেছে। জানা যায়, ওই তরুণীর নাম জান্নাত জেবা। তিনি একজন মডেল ও অভিনেত্রী।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর গণমাধ্যমকে জেবা বলেন, টিকিট ছাড়া অনেকেই স্টেডিয়ামে ঢুকে গেছে আমি দেখেছি। এরপর হঠাৎ করেই গেট বন্ধ করে দেওয়া হয়। আমার টিকিট থাকা সত্ত্বেও কোনোভাবেই আমাকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা আমার কথা শোনেইনি। এক গেট থেকে আরেক গেটে পাঠিয়েছে। আমি হয়রানির শিকার হয়েছি।

অবশেষে তিন ঘণ্টা পর কান্নার কারণেই শেষ মুহূর্তে এক ব্যক্তি তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেন বলে জানান জেবা। তিনি বলেন, আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। ক্রিকেট আমার আবেগ। টিকিট কেটেও যখন ভেতরে ঢুকতে পারছিলাম না, তখন অটোমেটিক আমার কান্না চলে আসছে। শেষ মুহূর্তে খেলা দেখার সুযোগ পেয়েছি, কিন্তু পুরো ঘটনা সুখকর ছিল না।

জেবা জানান, তার ইউনিভার্সিটিতে ক্লাস থাকায় স্টেডিয়ামে যেতে দেরি হয়েছিল। গিয়ে তিনি গেট বন্ধ দেখেন। তার দাবি, গেট খুলে টিকিট ছাড়াও অনেক মানুষকে ঢোকানো হয়েছে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।

জেবা জান্নাতকে প্রথম দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। যেখানে জেবার উপস্থাপনা করার কথা ছিল। জয়নাল হাজারী মারা যাওয়ায় তাঁকে আর সেখানে দেখা যায়নি। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। আফরান নিশোর সঙ্গে ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ ১৫টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9