আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় নেদারল্যান্ডস

০৮ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
নেদারল্যান্ডস-আর্জেন্টিনা

নেদারল্যান্ডস-আর্জেন্টিনা © সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস। এবার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের হারিয়ে সেই প্রতিশোধ নিতে মরিয়া ডাচরা।

নেদারল্যান্ডস কোচ লুইস ভ্যান গল এ হুঙ্কার ছুড়েছেন। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, মেসি এমন একজন ফুটবলার, যে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তবে ২০১৪ বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সে বল স্পর্শ করতে পারেনি। তাকে কড়া মার্কিংয়ে রেখেছিল আমাদের ডিফেন্ডাররা। তবে শেষদিকে পেনাল্টি শুটআউটে আমরা হেরে গিয়েছিলাম। এখন সেটার প্রতিশোধ নিতে চাই আমরা।

আন্তর্জাতিক ফুটবলে টানা ১৫ ম্যাচ হারের স্বাদ না নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিল নেদারল্যান্ডস। কাতারে পা রেখেও সেই ধারা বজায় রেখেছে তারা। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত কোনো খেলায় হারেনি ডাচরা।

আরও পড়ুন: মুখোমুখি আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, কী বলছে পরিসংখ্যান?

ভ্যান গল মনে করেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বিশ্বকাপে সেটা দেখা যাবে। তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হতে পারি। তবে তা যদি নাও পারি, তবু বলব না, আমরা ব্যর্থ হয়েছি।

এসময় অবসর নেয়ার পরিকল্পনার কথাও জানান ভ্যান গল। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ শেষেই কোচ পদ থেকে ইস্তফা দেবেন বার্সেলোনার সাবেক ট্যাকটিসিয়ান।

উল্লেখ্য, আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপে টানা তিন জয়ে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্বকাপ মঞ্চে দেশ দুটির মুখোমুখি এবারই প্রথম নয়। এর আগেও হয়েছে।এবার ১০ম বারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ড। এটি হবে বিশ্বকাপ মঞ্চে ৬ষ্ঠ দেখা।

বিশ্বকাপে এই দুই দলের পাঁচ দেখায় দুইটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এবং এক ম্যাচে ড্র হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence