মেক্সিকোতে মেসির প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব পার্লামেন্টে

০৮ ডিসেম্বর ২০২২, ০২:১৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মেসিকে নিষেধাজ্ঞার প্রস্তাব

মেসিকে নিষেধাজ্ঞার প্রস্তাব © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেসি ম্যাজিকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে খেলা শেষে এক বিতর্কিত কান্ডে আলোচনায় আসেন সেই ম্যাচে আলবেসেলিস্তাদের জয়ের নায়ক লিওনেল মেসি। ড্রেসিংরুমে নিজেদের জয় উদযাপনের সময় মেক্সিকান জার্সিতে পা লাগার অভিযোগ আনা হয় লিওনেল মেসির বিরুদ্ধে। ওই ঘটনার পর মেক্সিকান বক্সার কানসালো আলভারেস তো হুমকিই দিয়ে রাখেন আর্জেন্টাইন কিংবদন্তিকে।সবশেষ এবার মেক্সিকোর এক প্রভাবশালী রাজনীতিবিদ মেসিকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে দেশটির সংসদে।

মেক্সিকোকে সেদিন ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল মেসির দল। এরপর ম্যাচ শেষে মেক্সিকান অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদোর সঙ্গে জার্সি বদলও করেন মেসি। পরবর্তীতে জয় উদযাপনের সময় সেই জার্সি মেঝেতে পড়েছিল এবং অসাবধানতাবশত বুট খোলার সময় তা মেসির পায়ে লাগে। এরপরই শুরু হয় বিতর্ক।

পার্লামেন্টের প্রস্তাবিত সেই ডকুমেন্টে বলা হয়েছে, ‘মাননীয় কংগ্রেস অব ইউনিয়নের চেম্বার অব ডেপুটিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্মানের সঙ্গে অনুরোধ করছে যেন আর্জেন্টাইন ও স্প্যানিশ নাগরিক লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনিকে মেক্সিকান অঞ্চলে পারসোনা নন গ্রাটা ঘোষণা করা হয়।

২০২২ সালের ২৬ নভেম্বর শনিবার ফিফা বিশ্বকাপে মেক্সিকোর প্রতি তার স্পষ্ট অবজ্ঞা ও সম্মানহানির কারণে এই আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: মুখোমুখি আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, কী বলছে পরিসংখ্যান?

একই সঙ্গে মেসিকে আনুষ্ঠানিকভাবে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করার দাবি জানান তিনি, যাতে সাতবারের ব্যালন ডি’অর জয়ী কখনও মেক্সিকোর সীমানায় পা রাখতে পারে।

উল্লেখ্য, আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। বিশ্বকাপে এই দুই দলের পাঁচ দেখায় দুইটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এবং এক ম্যাচে ড্র হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence