আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা দশে তিন টাইগার বোলার

০৮ ডিসেম্বর ২০২২, ১১:০১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
র‌্যাঙ্কিংয়ের সেরা দশে মিরাজ, মুস্তাফিজ

র‌্যাঙ্কিংয়ের সেরা দশে মিরাজ, মুস্তাফিজ © সংগৃহীত

আইসিসি ওয়োনডে বোলার র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিলেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার মুস্তাফিজুর রহমান। সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টিম টাইগার্স। সেটিও আবার এক ম্যাচ হাতে রেখেই। এমন দাপুটে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন তিন টাইগার ক্রিকেটার।

বুধবার (৭ ডিসেম্বর) ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে  ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের।

ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিতে সাকিব রান দিয়েছিলেন মাত্র ৩৬। এমন নৈপুণ্যে ৬৪৭ রেটিং নিয়ে বোলিং তালিকায় সাত ধাপ এগিয়ে সেরা দশে ঢুকলেন তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৯ নম্বরে।

অন্যদিকে, এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে।

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের রশিদ খানেরও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও সবশেষ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের মাধ্যমে ৬ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ষষ্ঠ স্থানে। যদিও লঙ্কানরা ওই ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয়। 

আরও পড়ুন: ‘সিরিজ জয়ের স্বপ্ন সত্যি’, লিটনের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ

আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এছাড়া দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি আর পাঁচে আছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

এদিকে, আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে ইংল্যান্ডের জো রুটকে টপকে ৯৩৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন লাবুশেন। ৮৯৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9