‘আমি ঠিক আছি’-ডি পল

০৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ডি পল

ডি পল © সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ আটের লড়াই শুরু হচ্ছে কাল। বাঁচা-মরার এই লড়াইয়ে দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে এই ম্যাচে নামার দুইদিন আগে আলবেসেলিস্তা মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে নিয়ে জাগে ইনজুরি শঙ্কা। আর্জেন্টিনা দলের মধ্যমাঠের বর্তমান কান্ডারি বলা হয় অ্যাতলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড়কে। চলতি বিশ্বকাপে দারুণভাবে মাঝ মাঠ সামলে গেছেন ডি পল।

বুধবার (৭ ডিসেম্বর) অনুশীলনে দলের সঙ্গে ওয়ার্মআপ করলেও ফুটবল খেলা থেকে বিরত থাকেন ডি পল। আর্জেন্টিনার স্পোর্টস দৈনিক ইএসপিএনের খবর অনুযায়ী, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন ডি পল। ডি পলের ইনজুরিতে চিন্তায় পড়ে গেছেন কোচ স্ক্যালোনি। নেদারল্যান্ডসের বিপক্ষে তার দলে থাকা নিয়ে রয়েছে শঙ্কা।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে বুধবার কাতার বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে নামে লিওনেল স্ক্যালোনির দল। অনুশীলনে সতীর্থদের সঙ্গে এই দিন ওয়ার্ম-আপ করলেও ফুটবল খেলেননি ডি পল। বিভিন্ন আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্যমতে, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন ডি পল, যার শুরুটা আগের দিনের অনুশীলন থেকে।

তবে সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভক্তদের ডি পল জানিয়েছেন, ‘আমি ঠিক আছি।’

গুঞ্জন খুব বেশি ডালপালা মেলার আগেই ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের ছবি দিয়ে সমর্থকদের আশ্বস্ত করেন এই মিডফিল্ডার। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চল আর্জেন্টিনা, একসঙ্গে এগিয়ে যাই।

বিশ্বকাপ মঞ্চে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। যার দুটি করে ম্যাচ জিতেছে দুই দল। আরেকটি ড্র। এবার সমতা ভাঙার লড়াইয়ে নামবে দল দুইটি।

অন্যদিকে বিশ্বকাপ আসরে আলবেসেলিস্তাদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে নাম লেখানোর অপেক্ষায় আছেন দলের প্রাণভ্রোমরা লিওনেল মেসি। আর একটি গোল করলেই আকাশী-সাদা জার্সিধারীদের মধ্যে সময়ের সেরার তালিকায় উঠবেন এই পিএসজি ফরোয়ার্ড।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9