আইসিসি র‌্যাংকিংয়ে সাকিবের বড় লাফ

০৭ ডিসেম্বর ২০২২, ০৭:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব আল হাসান। বল হাতে পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংলাইনকে ধ্বসে দেন। এর পরে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ১ উইকেটের অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ।

দুর্দান্ত বোলিং নৈপুন্যের পরই আইসিসি থেকে দারুণ সুখবর পেয়েছেন সাকিব। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার(৭ ডিসেম্বর)  ওয়ানডে বোলারদের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে।  নতুন র‌্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের মধ্যে সাত ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন  নবম স্থানে।  

সাকিবের রেটিং পয়েন্ট ৬৪৭। সাকিবের ঠিক পরেই ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা  মেহেদী হাসান মিরাজ রয়েছেন তালিকার আট নম্বরে। ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের সবার উপরে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

ট্যাগ: ক্রিকেট
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9