মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরিতে যত রেকর্ড

০৭ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© সংগৃহীত

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে বসেছিল বাংলাদেশ। তবে সেই জায়গা থেকে টাইগারদের বড় সংগ্রহ এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত শতকের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সম্মানজনক রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। 

এর আগে প্রথম ওয়ানডেতে জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার মিরাজ। আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ তুলে নিয়েছেন অনবদ্য সেঞ্চুরি।

৮৩ বলে মোকাবিলায় মিরাজ খেলেছেন ১০০ রানের নান্দনিক এক ইনিংস। দায়িত্ব নিয়ে, দারুণ সব শট খেলে। উইকেটের পেছনে, সামনে; বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারিতে মিরাজ সরব থাকলেন পুরোটা সময়। ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে ঠিক ১০০ রানে এসে থামলো মিরাজের ইনিংস।

এর মধ্যেই অনেকগুলো রেকর্ডও নিজের করে নিলেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। এই কীর্তি গড়ার পথে আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাজার রান ও দুইশ উইকেটের ডাবল পূর্ণ করেছেন মিরাজ।  

বাংলাদেশে এমন কীর্তি তার আগে ছিল কেবল তিনজনের-সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিক। ৬৯ রানে ৬ উইকেট হারানোর পর মাহমদুউল্লাহ রিয়াদের সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ।  

ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় রানের জুটি। ওয়ানডে ইতিহাসে এই উইকেটের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। মিরাজের এমন ইনিংসের পর পরিসংখ্যান অবশ্য শুধুই সংখ্যা এখন। তার ব্যাটসম্যানশিপের মুগ্ধতাই বরং এখন থাকার কথা চারপাশে!

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9