মিরাজের শতকে বাংলাদেশের সংগ্রহ ২৭১

০৭ ডিসেম্বর ২০২২, ০৩:৫২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© সংগৃহীত

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে বসছিল বাংলাদেশ। তবে সেই জায়গা থেকে টাইগারদের বড় সংগ্রহ এনে দিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।

এই দুইজনের ১৪৮ রানেই ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সম্মানজনক রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মেহেদী অপরাজিত ১০০ রান আর মাহমুদউল্লাহ করেছেন ৭৭ রান।

এদিন ওপেনিং জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই ম্যাচে বাংলাদেশ অধিনায়কের সঙ্গী হন এনামুল হক বিজয়।

এরপরও শুরুটা ভালো হয়নি টাইগারদের। মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় ওভারে পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন এনামুল হক। পরের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু তা ধরতে পাারেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েও তা কাজে লাগে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন এনামুল।

দলীয় ৩৯ রানের মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হন লিটন দাস। ব্যক্তিগত ৭ রানের সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২১ রানে উমরান মালিকের বলে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটার। দলের বিপদের সময় বড় শট খেলতে গিয়ে আউট হন সাকিব আল হাসান (৮)।

চলতে থাকে সাজঘরে ফেরার মিছিল। সাকিবের পর মুশফিকুর রহিম আর আফিফ হোসেনকে ফিরিয়েছেন ওয়াশিংটন সুন্দর। পরপর দুই বলে মুশফিক ও আফিফকে ফেরান ডানহাতি এই স্পিনার।

খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও প্রথম ওয়ানডের নায়ক মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট বাংলাদেশের চতুর্থ শতরানের জুটি গড়েন দুজন। ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলেন মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদও তুলে নেন অর্ধশতক। ডানহাতি এই ব্যাটারের এটি ২৭তম অর্ধশতক।

৯৬ বলে ৭৭ রান করা মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙে ১৪৮ রানের জুটি। সপ্তম উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এ ছাড়া যে কোনো উইকেটে ভারতের বিপক্ষেও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

শেষ দিকে নাসুম আহমেদকে নিয়ে মাত্র ২৩ বলে ৫৩ রানের জুটি গড়েন মিরাজ। ৮৩ বলে ক্যারিয়ারের প্রথম শতক তুলে সমান ১০০ রানের অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির মার ছিল। নাসুম ১১ বলে ১৮ রান করেন।

জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081