মিরাজ-মাহমুদউল্লাহর শতরানের জুটি

ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে এগোচ্ছে বাংলাদেশ

০৭ ডিসেম্বর ২০২২, ০৩:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© সংগৃহীত

৬৯ রানের ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে পড়া বাংলাদেশ দলকে টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে এই জুটি ইতোমধ্যে ১০০ রান তুলে দারুণ প্রতিরোধ গড়েছে। তাতে বাংলাদেশের সংগ্রহ দেড়'শ ছাড়িয়ে গেছে।

৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। মিরাজ ৫৩ ও মাহমুদউল্লাহ আছেন ৪৭ রানে

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই এনামুলকে হারিয়েছে বাংলাদেশ। নিশ্চিত আউট জেনেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এনামুলকে হারানোর পর লিটন-শান্ত ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু লিটনের বিদায়ে এই জুটিও বেশিক্ষণ টেকেনি। সিরাজের দ্রতগতির বলে ২৩ বলে ৭ রানে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।

গতি দিয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের ভুগিয়েছেন উমরান মালিক। তার বুলেটের গতি সামলাতে পারলেন না নাজমুল। বোল্ড হয়ে ফিরলেন ৩৫ বলে ২১ রান করে। এরপর ওয়াশিংটন সুন্দরের বলে শিখরের ক্যাচ হয়ে ফেরেন সাকিব। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৮ রান। ওয়াশিংটনের করা পরের ওভারে পরপর ২ বলে আউট মুশফিক-আফিফ। ৬৯ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার সঙ্গে স্পিনে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী এবাদত।

আগের ম্যাচ হেরে যাওয়ায় ভারত একাদশেও এসেছে দুই পরিবর্তন। শাহবাজ আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। চোটের জন্য খেলছেন না সেই ম্যাচে অভিষেক হওয়া কুলদীপ সেন। তার জায়গায় দলে এসেছেন গতিময় পেসার উমরান মালিক।

ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয় 
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081