জয় উদযাপনে মাকে ভোলেন না মরক্কোর হাকিমি

০৭ ডিসেম্বর ২০২২, ০৩:০০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
জয় উদযাপনে মাকে ভোলেন না মরক্কোর হাকিমি

জয় উদযাপনে মাকে ভোলেন না মরক্কোর হাকিমি © সংগৃহীত

কাতার বিশ্বকাপে শুরু থেকেই চমক দেখাচ্ছে মরক্কো। আসরের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকার দেশটি। নকআউট পর্বে এবার শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মরেক্কো।

মঙ্গলবার রাতে জয়ের পরপরই গ্যালারিতে থাকা মায়ের কাছে ছুটে যান পিএসজির মরক্কান ফুলব্যাক আশরাফ হাকিমি। তাদের আলিঙ্গন আর একে অপরের কপালে স্নেহমাখা চুমুর ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন দিবাগত রাতে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে হাকিমির গোলের পরই জয় নিশ্চিত হয় মরক্কোর। জয়ের পরই ছুটে যান মায়ের কাছে। দেখা যায়, মা সাইদা মু ছেলে আশরাফের গালে চুমু খাচ্ছেন। আর ছেলে চুমু খাচ্ছেন মায়ের কপালে।

সাইদার গায়ে জড়ানো ছিল মরক্কোর পতাকা। আশরাফ এখানেই থেমে থাকেননি। নিজের জার্সি খুলে মাকে দিয়েছেন। আশরাফ শব্দের অর্থ উত্তম। তিনি এ মাতৃভক্তির মধ্য দিয়ে সে উত্তমেরই পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন: ব্রাজিলের খেলার সময় জন্ম, নাম রাখা হলো নেইমার

এর আগে গত ২৮ নভেম্বর ফিফা র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর বেলজিয়ামকে হারিয়ে দেয় মরক্কো। এদিনও রাইট ব্যাক আশরাফ হাকিমিকে গ্যালারিতে দৌড়ে গিয়ে তার মায়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। এদিন বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে আনে হাকিমি-জিয়েচদের দল।

আশরাফ হাকিমির জীবন সহজ ছিলো না। সংগ্রাম করেই নিজের অবস্থান তৈনি করতে হয়েছে তাকে। আর এই সংগ্রামের অন্যতম যোদ্ধা তার মা সাইদা মু। যে মা তার সন্তানদের মানুষ করতে করেছেন পাহাড়সমান কষ্ট। পরিবার সামলাতে স্পেনে করেছেন বাসাবাড়ি পরিষ্কারের কাজ। তার বাবা হাসান হাকিমিও কষ্ট করেছেন স্পেনের রাস্তায় রাস্তায়। ফেরি করে বিক্রি করেছেন মালামাল।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬