চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া

০৭ ডিসেম্বর ২০২২, ১১:৩৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া

অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া © সংগৃহীত

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হাড়িয়ে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ডাচ বাধা পেরোতে পরিকল্পনা নিয়ে ব্যস্ত আলবিসেলেস্তেরা। এদিকে, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল ডি মারিয়া। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই মিডফিল্ডার।

আগামী শুক্রবার বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডি মারিয়া অনুশীলনে ফেরায় এই ম্যাচে লিওনেল স্কালোনির পুরো শক্তির দল পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা হয়েছিল, তা অনেকটাই কেটে গেল।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯তম মিনিটে ডি মারিয়াকে তুলে নেন কোচ। সেই ম্যাচ ২-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টাইনরা। পরে কোচ স্ক্যালোনি জানান, উরুতে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে তুলে নেয়া হয় ডি মারিয়াকে।

কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে মঙ্গলবার বরাবরের মতো কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করে আর্জেন্টিনা। আগের দিনের অনুশীলনে ডি মারিয়া না থাকায় তাকে নেদারল্যান্ডস ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা জাগে। ওই দিন আর্জেন্টিনা কোচও মাঝমাঠের এই নির্ভরতাকে নিয়ে খোলাসা করেননি কিছু।

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন মরক্কোর

অন্যদিকে কাতারে বিশ্বকাপ মিশনের শুরুটা ভালো না হলেও দারুণ প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়ায় আলবেসেলিস্তারা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের পর, মেক্সিকো ও পোল্যান্ড হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোতে উঠে মেসি-ডি মারিয়ারা।

কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে একাই অনুশীলন করেছেন এ জুভেন্টাস তারকা। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উরুর পেশিতে ব্যাথা অনুভব করায় রাউন্ড অব সিক্সটিনে খেলেননি ডি মারিয়া।

শনিবার (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence