স্পেনকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন মরক্কোর

০৭ ডিসেম্বর ২০২২, ১০:০৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ফিলিস্তিনের পতাকা নিয়ে চির আকাঙ্ক্ষিত জয় উদযাপন করেছে মরক্কো

ফিলিস্তিনের পতাকা নিয়ে চির আকাঙ্ক্ষিত জয় উদযাপন করেছে মরক্কো © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করল মরক্কো। স্পেনকে টাইব্রেকারের রোমাঞ্চে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে আশরাফ হাকিমি-হাকিম জায়েখরা। মরক্কোর জালে কোনো গোলই দিতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এ মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। খেলা শেষে ফিলিস্তিনের পতাকা নিয়ে চির আকাঙ্ক্ষিত এ জয় উদযাপন করেছে আফ্রিকার দেশটি।

সেখানে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষে ম্যাচে জয় উদযাপন করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। এবার এই ঐতিহাসিক জয়ও একইভাবে উদযাপন করে বিশ্বের সামনে ইসরায়েলের বর্বতার বিষয়টি সামনে এনেছে আফ্রিকান দেশটি। 

ফিলিস্তিনের পতাকা নিয়ে মরক্কোর প্লেয়ারদের উদযাপনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে মরক্কো দলের আবদুল রাজ্জাক ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকেছেন। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে ফটোসেশনও করেন।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনের ওপর অত্যাচার চালিয়ে আসছে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো। অনেকে বলছেন, সেই অত্যাচারের প্রতিবাদেই ফিলিস্তিনের পতাকা নিয়ে এমন উদযাপন করেছেন মরক্কোর খেলোয়াড়রা। দেশটির পাশে দাঁড়ানো ও অত্যাচার বন্ধ করার বার্তাই দিয়েছেন তারা।

আরও পড়ুন: নেচে নয়, সেজদা দিয়ে জয় উদযাপন মরক্কোর

এদিন নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুদলের কেউ গোল করতে না পারলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটাউটে; যেখানে ৩-০ গোলে জয় পায় মরক্কো। শ্যুটাউটের প্রথমটিতেই গোল করে মরক্কো। পরে স্পেনের পাবলো সারাবিয়ার নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। মরক্কোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন দলের সবচেয়ে বড় তারকা হাকিম, সফলও হন তিনি।

স্পেনের দ্বিতীয় শট ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। পরে মরক্কোর শট ফিরিয়ে দিয়ে স্পেনের আশা বাঁচিয়ে রাখেন উনাই সিমন। কিন্তু সার্জিও বুসকেটস শট মিস করলে ও হাকিমির বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় মরক্কোর।

ট্যাগ: ফুটবল
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9