ব্রাজিলের কাছে হেরে দ. কোরিয়ার কোচের পদত্যাগ

০৬ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
দ.কোরিয়ার কোচের পদত্যাগ

দ.কোরিয়ার কোচের পদত্যাগ © সংগৃহীত

২০১০ বিশ্বকাপের পর আবারও শেষ ষোলোয় খেলার সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। কিন্তু ফুটবল বিশ্বমঞ্চের আসরে ব্রাজিল দলের কাছে পাত্তা পায়নি তারা। সেলেসাওদের সঙ্গে ৪-১ গোল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় লায়নস অব এশিয়ারা। আসর থেকে ছিটকে যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন দক্ষিণ কোরিয়া কোচ পাউলো বেন্তো। 

এ প্রসঙ্গে বেন্তো বলেন, সিদ্ধান্তটা আমি সেপ্টেম্বরেই নিয়েছিলাম এবং আজ (গতকাল) নিশ্চিত করলাম। আমি তাদের কোচ হিসেবে খুবই গর্বিত, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। 

এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, তবে আমি কোরিয়া দলের সঙ্গে আর থাকব না। বিশ্রাম নিয়ে পরে ভেবে দেখব কী করা যায়। আমি খেলোয়াড়দের ও জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্টকে তা বলেছি। 

বেন্তো বলেন, ‘বিশ্বকাপ ও গত চার বছরে যা করেছি তাতে আমরা খুব গর্বিত হতে পারি বলে বিশ্বাস করি আমি। আমার মনে হয় গ্রুপ পর্বে আমরা সত্যিই ভালো করেছি যদিও আর পয়েন্ট নিতে পারতাম। যেমন ঘানাকে হারানো উচিত ছিল। তবে আমরা খুবই গর্বিত হতে পারি। নিঃসন্দেহে এটি অন্যতম সেরা দল, যাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি। 

আরও পড়ুন: গোলের রেকর্ডে পেলে-রোনালদোর পাশে নেইমার

২০১৮ সালে ৫৩ বছর বয়সি এই পর্তুগিজ দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন । গত চার বছরে তার অধীনে ৫৭ ম্যাচে ৩৫ জয়, ১৩ ড্র ও ৯ টিতে হারের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়া। 

বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা ড্র করে উরুগুয়ে বিপক্ষে। কিন্তু ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় পরের ম্যাচে। সেই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বেন্তো।

তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করে এশিয়ার দেশটি।

ট্যাগ: ব্রাজিল
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081