বিশ্বকাপ জিততে এসেছি: এমবাপ্পে

০৫ ডিসেম্বর ২০২২, ০১:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। প্রথমার্ধে জিরুদ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপ শুরুর আগে থেকেই স্পটলাইটে ছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, নেইমার জুনিয়রের মতো তারকারা। কিন্তু বিশ্ব আসরে মাঠের লড়াইয়ে ঠিকই সবাইকে ছাড়িয়ে গেলেন ২৩ বছর বয়সী ফ্রান্সের এই তারকা। এমবাপ্পে বলেন, আমার প্রধান লক্ষ্যই হলো- বিশ্বকাপ জেতা।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে দুটি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করেন এমবাপ্পে। তবে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচের শুরুর একাদশে ছিলেন না। যদিও শেষদিকে মাঠে নেমেছিলেন, তবে কোনো গোলের দেখা পাননি এমবাপ্পে। কিন্তু শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে এসে আবারও জোড়া গোল করলেন তিনি। যার সুবাদে এবারের বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ৫টি।

দুই বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে এরইমধ্যে ৯ গোল করে ফেলেছেন এমবাপ্পে। যা রীতিমতো বিস্ময় জাগাচ্ছে সবার মনে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পিএসজির এই তারকা। তবে তিনি গোল্ডেন বুটের চেয়ে বিশ্বকাপ জিততে বেশি মুখিয়ে আছেন। মরুর বুকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যাচসেরা এমবাপ্পে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন।

এমবাপ্পে বলেন, আমার প্রধান লক্ষ্যই হলো- বিশ্বকাপ জেতা। এখন পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল, যা বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।

গোল্ডেন বুটের প্রসঙ্গে জানতে চাইলে এ তারকা বলেন, 'আমি এখানে গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি। আমি যদি বুট জিতি, তাহলে অবশ্যই খুশি হবো। কিন্তু আমি এখানে ওটার জন্য আসিনি। আমি জাতীয় দলকে সাহায্য করতে এসেছি।’

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফিরছেন নেইমার, দু’দলের পরিসংখ্যান কী বলছে

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ও বর্তমানে কাতার বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৯টি গোলের দেখা পেয়ে গেছেন এমবাপ্পে। যার ফলে বিশ্বকাপের মঞ্চে নিজের ২৪ বছর বয়সের আগেই রেকর্ড করে ফেলেছেন তিনি। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলের ৭ গোলের রেকর্ড ভেঙে নিয়ে গেছেন ৯ এ। ফলে তাকে নিয়ে রীতিমতো বিস্ময় জাগছে সবার মনে।

আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার আল বায়েত স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9