ভারতকে হারিয়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ব্যাডমিন্টন মাঠে সাকিব

০৫ ডিসেম্বর ২০২২, ১২:১৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
মধ্যরাতে ঢাবিতে ব্যাডমিন্টন খেললেন সাকিব

মধ্যরাতে ঢাবিতে ব্যাডমিন্টন খেললেন সাকিব © সংগৃহীত

ভারতকে হারানোর রাতে ব্যাডমিন্টন ব্যাট হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। এসময় তাকে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। খেলার মাঠে শিক্ষার্থীরা সাকিবকে সাদরে গ্রহণ করেছেন। এছাড়া তাৎক্ষণিক মাঠে উপস্থিত দর্শনার্থীরাও সাকিবের খেলা উপভোগ করেছেন।

শিক্ষার্থীরা জানান, রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন হাকিম চত্বরে ব্যান্ডমিন্টন কোর্টে খেলছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে আসেন সাকিব। এরপর তিনি মুখে মাস্ক লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলতে শুরু করেন। তার খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন ইমরান নাজির নামের একজন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘পিছনের মানুষটাকে চেনা যায়? ইটস সাকিব আল হাসান ভাই। 

আরও পড়ুন: মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুট লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

আজ ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পারছি। এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা জীবনের সেরা মুহূর্তের একটি। আমি আমার অনুভূতি হারিয়েছি।

আরেক শিক্ষার্থী আকরাম ভূঁইয়া লিখেছেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই, হাকিম চত্বরে এবং আমার সাথে ব্যাডমিন্টন খেলে, আমি তখন আনন্দে আকাশে ভাসছি! ধন্যবাদ সাকিব ভাই।

উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে এদিন সাকিব শুরু থেকে বল হাতে ছিলেন ভীষণ সফল। নিলেন ক্যারিয়ারে চতুর্থ ৫ উইকেট। সর্বশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9