ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

০৪ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ © সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের ১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১৩৬ রানেই ৯ উইকেট নেই বাংলাদেশের। উইকেটে ব্যাটার বলতে ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। জেতার আশা একদম ছেড়েই দিয়েছিলেন মাঠে থাকা দর্শকদের অনেকে। ম্যাচের এমন এক পরিস্থিতিতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মিরাজ।

রবিবার (০৪ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশের শেষ উইকেটে দরকার ছিল ৫১ রান। উইকেটে ছিলেন মেহেদী হাসাান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। তাদের এই জুটি ৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করায়। মিরাজ ৩৯ বলে ৩৮ ও মুস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: সাকিবের ৫ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে ভারত

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দীপক চাহারের করা বাংলাদেশ ইনিংসের প্রথম বলে রোহিত শর্মাকে ক্যাচ দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনে নামা এনামুল হক বিজয়ও সুবিধা করতে পারেননি। ২৯ বলে ১৪ রান করে ফিরেন তিনি। ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন দুজন। এরপর ৬৩ বলে একটি ছক্কা ও তিনটি চারে ৪১ রান করে আউট হন লিটন।

ভারপ্রাপ্ত অধিনায়কের বিদায়ের কিছুক্ষণ পর ফিরে যান সাকিবও। ৩৮ বলে ২৯ রান করেন এই অলরাউন্ডার। পঞ্চম উইকেটে মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ যোগ করেন ৩৩ রান। এরপর মুশফিক-মাহমুদউল্লাহ দুজনই বিদায় নেন। মুশির ব্যাট থেকে এসেছে ১৮, আর মাহমুদউল্লাহর অবদান ১৪।

সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও (৬)। ‘ডাক’ মেরেছেন এবাদত হোসেন ও হাসান মাহমুদ। শেষ দিকে মিরাজ ও মুস্তাফিজই জয় এনে দেন বাংলাদেশকে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টিম ইন্ডিয়া গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ২৭ রান। এ ছাড়া শ্রেয়াস আয়ার ২৪ ও ওয়াশিংটন সুন্দর ১৯ রান করেন। তারকা ব্যাটার বিরাট কোহলি করতে পেরেছেন মাত্র ৯ রান।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9