সেমিফাইনালে যেভাবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

০৪ ডিসেম্বর ২০২২, ১২:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
মেসি, নেইমার

মেসি, নেইমার © সংগৃহীত

এখনও কাতার বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখা যায়নি। বিশ্বের যে কোনও প্রান্তে এই দুই দেশ একে অপরের মুখোমুখি হলে গোটা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়। তবে এখনও কাতার বিশ্বকাপে এই লড়াই দেখা যায়নি৷ অনেকেই মনে করেছিলেন, ফাইনালে মুখোমুখি হতে পারে এই দুই মহাশক্তিধর দেশ। তবে এমনটা হওয়ার সুযোগ নেই। সেমিফাইনালেই মুখোমুখি হয়ে যেতে পারে দুই দল। ফলে অনেক ভবিষ্যদ্বাণীই এখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ২–১ গোলে। কোয়ার্টারফাইনালে দেখা হবে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রের। এটিও হবে সহজ প্রতিপক্ষ। ফলে দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া ও কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রকে হারালেই মেসিরা চলে যাবে সেমিফাইনালে।

আবার আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় পর্বের এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে জাপান/ক্রোয়েশিয়ার। এবার যদি ব্রাজিল কোয়ার্টারফাইনালেও জয় পায়, তবে উঠে যাবে সেমিতে। এখানেই দেখা হবে আর্জেন্টিনার বিপক্ষে। 

আরও পড়ুন: আমি ভালো অনুভব করছি: নেইমার

ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখতে হলে ভক্তদের দুটি জয় কামনা করতে হবে। আর এমন সেমিফাইনাল হলে ফুটবল ইতিহাসে কাতার এক অনন্য সময়ের সাক্ষী হতে পারবে। তবে দুর্ভাগ্য এতটুকু যে, ব্রাজিল-আর্জেন্টিনা একই সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে না। 

আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence