আমি ভালো অনুভব করছি: নেইমার

০৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

সেলেসাও ভক্তদের জন্য সুখবর। গোড়ালির চোট কাটিয়ে যে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবুও হাল ছাড়েননি। চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক। এবার বার্তা দিলেন ফেরার। নিজেকে প্রস্তুত করে ফিরবেন শেষ ষোলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এই তারকা দুটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে আমি এখন এটা (অনুশীলন) করব।

শনিবার রাতে ব্রাজিলিয়ান গণমাধ্যমে প্রকাশ হয় একটি ভিডিও। তাতে দেখা যায় বল নিয়ে অনুশীলনে নেমেছেন নেইমার। সেরে উঠে নেইমারের অনুশীলনে নামা অবশ্য এখন দলটিকে দিবে স্বস্তি। বেশ সাবলীলভাবেই ছুটছেন তিনি।

নেইমারকে দেখা গেছে ইনডোরে অনুশীলন করতে। সাথে ছিলেন চিকিৎসকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে নেইমার লিখেন, ‘আমি ফিরছি’।  

ভিডিওটিতে দেখা যায়, বল নিয়ে নেইমার দৌড়াচ্ছেন, হেড নিচ্ছেন, লাফ দিচ্ছেন। নিজের দুই পায়ের শক্তি দেখাচ্ছেন অনুশীলনের মাধ্যমে। এই ভিডিও দেখেই ব্রাজিলিয়ান সমর্থকরা সাহস পাচ্ছেন। তবে কি ফিরছেন নেইমার? তা দেখা যাবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই।

আরও পড়ুন: এক ম্যাচে চার রেকর্ড নিজের করে নিলেন মেসি

আগামী সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা তা অবশ্য ব্রাজিল দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ব্রাজিলের জন্য গতকাল দিনটি ছিল বিপরীতধর্মী। ডিফেন্ডার অ্যালেক্স তেলেস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের ছিটকে পড়ার খবরের পর সমর্থকদের মনে ভর করেছিল হতাশা। রাতে সেই হতাশা বেশ কিছুটা দূর হয়েছে নেইমারের একটি ভিডিওতে। 

সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের বাজে ট্যাকলে গোড়ালির চোটে পড়েন নেইমার। ছিটকে যান গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে। তাকে ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠে ব্রাজিল। তবে একই সঙ্গে চোট সমস্যা দেখা দিয়েছে আরও কয়েকজনের। হেক্সা জেতার মিশনে আসা ব্রাজিল তাই খেয়েছে জোর ধাক্কা।

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950