এনসিপি থেকে বহিষ্কার, গণ অধিকার থেকে মনোনয়ন

২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০১ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ PM
অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী ও নুরুল হক নুর

অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী ও নুরুল হক নুর © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে বহিষ্কৃত নেত্রী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী গণ অধিকার পরিষদ থেকে নির্বাচনী মনোনয়ন গ্রহণ করেছেন। দীর্ঘদিন রাজনৈতিকভাবে আড়ালে থাকার পর তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার ঘোষণা দিলেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর এনসিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীকে দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়। ওই ঘটনার পর তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে সরে যান।

অবশেষে ২৫ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির সভাপতি নুরুল হক নুরের কাছ থেকে নরসিংদী-১ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীকে মনোনয়ন গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, এনসিপিতে যোগ দেওয়ার আগে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা দলীয় রাজনীতিতে তাকে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।

রাজনৈতিক অঙ্গনে তার এই প্রত্যাবর্তন নরসিংদীর রাজনীতিতে নতুন আলোচনা ও সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950