দুপুরে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, নেতৃত্বে লিটন

০৪ ডিসেম্বর ২০২২, ১০:০৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক

ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক © সংগৃহীত

সাত বছর পর ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ রোববার। বেলা ১২টায় মুখোমুখি হবে দুই দল। এর মাধ্যমে দেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ জয় আছে টাইগারদের।

ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান লিটন। তবে তাদের সমীহ করলেও ভালো শুরুর প্রত্যাশা ভারতের অধিনায়ক রোহিত শর্মার।লিটন বলেন, একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। অধিনায়ক হওয়ায় সবাইকে গাইড করতে হবে। ভারত ভালো দল। তবে মনে রাখতে হবে, আমরা দেশের মাটিতে ভালো খেলি।

আরো পড়ুন: মৃত্যুর সঙ্গে লড়ছেন কিংবদন্তি ফুটবলার পেলে

তামিম না থাকলেও সাকিব-মুশফিক-রিয়াদ সাহস যোগাচ্ছে লিটনকে। সুযোগ মিলতে পারে রাব্বির। তবে একাদশে জায়গা নাও হতে পারে শান্তর। উইকেটের পেছনে থাকতে পারেন মুফফিক। লিটন বলেন, মাঠে তিনজন অভিজ্ঞ খেলোয়াড় থাকবে। তাদের কাছে যেকোনো সময় সাহায্য পাব।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা টাইগারদের নিয়ে সাবধানী। সাকিব-মুশফিক নয়, লিটনকে নিয়েও চিন্তা আছে তাদের। বোলিংয়ে ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামিকে মিস করবে তারা। রোহিত শর্মা বলেন, ৬-৭ বছরে বাংলাদেশ দল বদলে গেছে। তাদের বিপক্ষে ম্যাচগুলো চ্যালেঞ্জিং। তারা সহজে জিততে দেয়নি। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ভালো ক্রিকেটই খেলতে হবে।

লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081