মৃত্যুর সঙ্গে লড়ছেন কিংবদন্তি ফুটবলার পেলে

০৪ ডিসেম্বর ২০২২, ০৯:২১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বিশ্বকাপ ট্রফি হাতে পেলে

বিশ্বকাপ ট্রফি হাতে পেলে © ইন্টারনেট

ফুটবলের মহাতারকা পেলের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তির শ্বাসযন্ত্রের সংক্রমণ চিকিৎসায় বেশ সাড়া দিয়েছেন তিনি। ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন পেলে। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর বের হয়। প্যালিয়াটিভ কেয়ারে রাখার কথাও বলা হয়। এ ব্যবস্থার মাধ্যমে উপসর্গ উপশম হয়।

রোগী বেঁচে থাকবেন যতদিন, সে পর্যন্ত প্যালিয়াটিভ কেয়ার দেওয়া হয়। ৮২ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে গত বছরের সেপ্টেম্বরে টিউমার অপসারণ করা হয়। এরপরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চলতি বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী তারকা।

পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬