আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় অস্ট্রেলিয়া

০২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© ফাইল ছবি

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পেয়ে সাবধানী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলকে সমীহ করে কথা বলছেন তারা। তবে এসবের ধারই ধারছে না অস্ট্রেলিয়া।

বরং শেষ ষোলোয় আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে ভাবছে তারা। কোচ গ্রাহাম আর্নল্ড আত্মবিশ্বাসী, আর্জেন্টিনার বিপক্ষে অবশ্যই জিতবেন তারা। 

বিশ্বকাপের শুরুটা অবশ্য ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তাদের গুঁড়িয়ে দেয় শিরোপাধারী ফ্রান্স। এরপর ঘুরে দাঁড়ায় তারা। তিউনিসিয়াকে হারিয়ে জাগায় শেষ ষোলোর সম্ভাবনা। ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ২০০৬ সালের পর নকআউট পর্বে উঠে দলটি। 

অস্ট্রেলিয়া সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। মুখোমুখি হতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। যাদের বিপক্ষে ৭ বারের দেখায় তাদের জয় একটি। তাও সেটা ১৯৮৮ সালে, দুই দলের প্রথম ম্যাচে। 

অস্ট্রেলিয়ার ভাবনায় নেই সেসব পরিসংখ্যান। আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স তাদের যোগাচ্ছে আত্মবিশ্বাস। গত টোকিও অলিম্পিকে যে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে তারা জেতে ২-০ গোলে। আর্নল্ড সেই উদাহরণ টেনে ইএসপিএনকে বললেন, এবারও জয় তাদেরই হবে। 

“আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে এই দলকে কোচিং করাই আমি এবং আমরা আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাই। এটা হলুদ ও হালকা নীল-সাদা জার্সির লড়াই, এগারো জনের বিপক্ষে এগারো জনের লড়াই।” 

“আর মাত্র দুই দিন বাকি, লড়াইটা স্রেফ মানসিকতা ও তাড়নার। আমি মনে করি, এমন একটি দিক যা আমরা শুধুমাত্র দেশকে দেখাইনি, পুরো বিশ্বকে দেখিয়েছি, তা হলো আমরা একটি দল। আমরা পরস্পরের প্রতি নিবেদিত।” 

কেবল আর্জেন্টিনাকে হারানোর আত্মবিশ্বাসেই থেমে নেই অস্ট্রেলিয়া। তাদের চোখ আরও বহু দূর। শেষ ষোলোর ম্যাচ জিতে সামনে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে চায় ব্রাজিলকে। 

“ব্রাজিল (প্রতিপক্ষে হিসেবে পেতে চায় অস্ট্রেলিয়া)। আমরা সেরাদের বিপক্ষে খেলতে চাই… বিশ্বকাপে ৩২ দল খেলে, এখন আমরা শেষ ষোলোয়। সেরাদের বিপক্ষে খেলে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই এবং বাকি বিশ্বকে দেখাতে চাই আমাদের সংস্কৃতি কী। আমি সম্ভবত ৬ কিংবা ৮ মাস ধরে এটা বলে আসছি…” 

শেষ ষোলোয় অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত একটায়।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081