বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে যা বলল আর্জেন্টিনা

০২ ডিসেম্বর ২০২২, ০২:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের জ্বরে পুড়ছে বাংলাদেশ। আর্জেন্টিনা ও ব্রাজিলে বেশি বিভক্ত বাংলাদেশ ফুটবল সমর্থকরা। দুদলের ম্যাচেই দেশের বিভিন্ন প্রান্তে ভক্তদের উন্মাদনা দেখা যায়।

এবারের বিশ্বকাপে হটফেভারিট আর্জেন্টিনা এরই মধ্যে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। আর্জেন্টিনার এ অসাধারণ নৈপুণ্যে সে দেশের মানুষের চেয়েও যেন বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। এবার বাংলাদেশকে সেই অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটার হ্যান্ডল থেকে টুইট করা হয়েছে।

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকরা বড়পর্দায় খেলা দেখার আয়োজন করছে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি 'Seleccion Argentina' বাংলাদশকে ধন্যবাদ জানিয়েছে। যেখানে সংস্থাটি লিখেছে— ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মতো পাগল সমর্থক।

এর আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল— 'এটিই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।'

এ ছাড়া আর্জেন্টিনা ফুটবলের শীর্ষ লিগের অফিসিয়াল ফেসবুক পেজ মেসির হাতে বাংলাদেশের একটি পতাকা এডিট করে বসিয়ে একটি ছবি পোস্ট করেছিল।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence