বিশ্বকাপ নিয়ে অক্সফোর্ডের সেই গবেষণা ভুল প্রমাণিত

০২ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় © ইন্টারনেট

কাতারে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। শেষ ষোলোর দলগুলো প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এতটুকুতেই ভুল প্রমাণিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণা। বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠতে যাচ্ছে এবং কারা কোন পর্যন্ত খেলবে- তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিসংখ্যানগত সেই গবেষণায় বলা হয়েছিল, এবারের ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল। দেশটি ঠিক পথে থাকলেও ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই।

আরো পড়ুন: স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় এশিয়ার পরাশক্তি জাপান

কাতার বিশ্বকাপ নিয়ে গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে গবেষণা করা হয়েছে। এতে দেখানো হয়েছে, কোন দল বিশ্বকাপে কোথায় যাবে এবং শিরোপা পাবে। গবেষণাটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল।

এতে বলা হয়, ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে হেক্সার শিরোপা উঁচিয়ে ধরবে সাম্বার অনুসারীরা। তবে বেলজিয়াম বিদায় নিয়েছে প্রথম পর্বেই। শেষ ষোলোয় ওঠার কথা বলা হলেও বিদায় নিয়েছে জার্মানি, ইরান, মেক্সিকো, ডেনমার্ক ব্যর্থ হয়েছে। ফলে শেষ ষোলো নিয়ে অক্সফোর্ডের হিসাবও ভুল প্রমাণিত হলো।

ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭, দেখুন পুরস্কারপ্রাপ্তদের তালিকা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬