তাসকিনকে ছাড়াই ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে

০১ ডিসেম্বর ২০২২, ০২:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

আগামী রোববার (৪ ডিসেম্বর) ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তবে তার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। পেসার তাসকিন আহমেদ প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। শঙ্কা আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। দীর্ঘ দিন ধরেই পিঠের চোটের সাথে লড়ছেন তাসকিন। এই চোটের কারণেই ইতোমধ্যে ভারত সিরিজ সামনে রেখে শুরু হওয়া বাংলাদেশ দলের অনুশীলনে নেই তিনি।

সদ্য সমাপ্ত বিসিএলে মাত্র এক রাউন্ড খেলতে পেরেছেন বিসিবি নর্থ জোনের হয়। 

বিসিবি সূত্র মতে ব্যথা উপশমের জন্য ইনজেকশন নিয়েছেন তাসকিন। তবে প্রথম ওয়ানডেতো বটেই পুরো সিরিজেই তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তার বদলি হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে কাপ্তান তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকালকের ক্লোজ ডোর অনুশীলন ম্যাচে পাওয়া চোটের জন্য। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে তামিম হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে ১১ চার ৩ ছক্কায় ১০১ রান করে হয়েছেন রান আউট।

এই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন তামিম। করা হয়েছে স্ক্যানও। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই তার সর্বশেষ অবস্থা জানা যাবে বলছে বিসিবির মেডিকেল বিভাগ।

আরও পড়ুন: আমার আদর্শ ডি ভিলিয়ার্স: বাবর

ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬