ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

০১ ডিসেম্বর ২০২২, ১০:৪০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ইন্টারনেট

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শুরুতেই হোঁচট খেয়েছে। টানা ৩৬ ম্যাচ জিতে বিশ্বকাপের আসরে পা রাখার পর  প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য হার। এরপর তাদের পার করতে হয়েছে কঠিন সময়। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে জায়গা করে নিতে পোল্যান্ডকে হারাতেই হবে, এমন সমীকরণে নেমেছিল মেসিরা। যদিও জিতে সে শঙ্কা কাটিয়েছে।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ২-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। মাঠে নেমেই দলের বড় তারকা লিওনেল মেসি এককভাবে রেকর্ডের অধিকারী হলেন। ছাড়িয়ে গেছেন প্রয়াত গ্রেট দিয়েগো ম্যারাডোনাকে।

আরো পড়ুন: দারুন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষে অস্ট্রেলিয়া

আগের ম্যাচে ৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে স্পর্শ করেছিলেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ম্যারাডোনার। পোল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নেমে মেসি এককভাবে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। দলের হয়ে ২২টি ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই।

তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার অধিকারী হতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। রেকর্ডটি আছে জার্মানির লোথার ম্যাথিউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। এ রেকর্ড ভাঙতে হলে আর্জেন্টিনাকে ফাইনাল খেলতে হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নতুন রেকর্ড গড়ার সুযোগ থাকবে। সাফল্য পেলেই রেকর্ডটি নিজের করে নিতে পারবেন।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081