ফ্রান্সকে হারিয়েও শেষ ১৬-তে জায়গা হয়নি তিউনিসিয়ার

৩০ নভেম্বর ২০২২, ১০:৫৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ফ্রান্সকে হারিয়েও শেষ ১৬-তে জায়গা হয়নি তিউনিসিয়ার

ফ্রান্সকে হারিয়েও শেষ ১৬-তে জায়গা হয়নি তিউনিসিয়ার © সংগৃহীত

তিউনিসিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল ফ্রান্সের। তাই দলে অনেক বদল করেছিলেন ফরাসি কোচ। তারই খেসারত দিতে হল ফ্রান্সকে। গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে গেল তারা। কিন্তু এই জয়ের পরেও শেষ ষোলোয় যেতে পারল না তিউনিসিয়া। গ্রুপে তিন নম্বরে শেষ করে এ বারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল আফ্রিকার দলের।

আগে থেকেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। তাই প্রথম একাদশে নয়টি পরিবর্তন করেছিলেন তিনি। ভারান ও চুয়ামেনি ছাড়া বাকি দল বদলে দিয়েছিলেন তিনি। ফ্রান্সের ‘বি’ দলকে সামনে পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে তিউনিশিয়া।

ফ্রান্সের ফুটবলাররা শুরুতে সময় নিচ্ছিলেন। মাঝেমধ্যে বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তার সুযোগ নিয়ে বার বার ফ্রান্সের বক্সে ঢুকে পড়ছিল তিউনিসিয়া। কিন্তু প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি তারা। কয়েকটি শট গোলের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

আরও পড়ুন: আজ রাতেই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছেন মেসি?

দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে তিউনিসিয়া। তার ফলও মেলে। ৫৮ মিনিটের মাথায় তিউনিসিয়ার হয়ে গোল করেন ওয়াহাবি খাজরি। মাঝমাঠে বল পান তিনি। বেশ খানিকটা দৌড়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে জড়িযে দেন তিনি। এগিয়ে যায় তিউনিসিয়া।

গোল খাওয়ার পরে কিছুটা নড়ে বসে ফ্রান্স। তিউনিসিয়ার কাছে হারতে হবে, সেটা মেনে নিতে পারছিলেন না দেশঁ। তাই এমবাপে, গ্রিজম্যান, ডেম্বেলেদের নামিয়ে দেন তারা। দ্বিতীয়ার্ধের বাকি সময়টা শুধু ফ্রান্সের আক্রমণ। একের পর এক গোলমুখী শট। তিউনিসিয়ার পুরো দল নেমে যায় রক্ষণে। বার বার গোল করার কাছে পৌঁছে গিয়েও গোল করতে পারেনি ফ্রান্স।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081