শেষ ১৬’তে টিকতে ৪৪ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-পোল্যান্ড

৩০ নভেম্বর ২০২২, ০৮:৫৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
৪৪ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-পোল্যান্ড

৪৪ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-পোল্যান্ড © সংগৃহীত

দীর্ঘ ৪৪ বছর পর বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট হাতে পাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড। আগের দুই দেখায় একটি করে জয় দুই দলের। 

আজ বুধবার (৩০ নভেম্বর) মাঠে নামবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচটি দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পোল্যান্ড। যার ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা, পোলিশরা জিতেছে তিনটিতে। বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৬৬ সালে প্রথম মুখোমুখি হয় এই দুই দল। আর সর্বশেষ ২০১১ সালে এক প্রীতি ম্যাচে ২-১ গোলে পোল্যান্ডের কাছে হেরে যায় আর্জেন্টিনা।

ইউরোপের দলগুলোর বিপক্ষে ফুটবলের এই বৈশ্বিক আসরে সর্বশেষ দুই দেখাতেই হারের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারে মেসিরা। আবার ফ্রান্সের বিপক্ষেও ৪-৩ গোলের তেতো হারের স্বাদ পায় আলবেসেলিস্তারা।

১৯৭৪ আসরে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। চার বছর পর ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। সুতরাং শক্তির দিক দিয়ে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই।

শেষ ১৬তে টিকতে কি বলছে সমীকরণ?

বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছে পোল্যান্ড। এবার মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের।

আরও পড়ুন: আর্জেন্টিনা না পারলেও ব্রাজিল যেন বিশ্বকাপ জিতে: লিওনেল স্কালোনি

অন্যদিকে, আজকের ম্যাচে পোল্যান্ডের সাথে ড্র করলেও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে মেসিদের। তবে সেক্ষেত্রে মেক্সিকোর সঙ্গে সৌদি আরবের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লিওনেল স্ক্যালোনির দলকে। সৌদি আরব মেক্সিকোর সঙ্গে হেরে গেলে। পোল্যান্ডের সাথে ড্র করেও শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা।

আর পোল্যান্ডের সাথে হেরে গেলে কোনো সম্ভাবনাই থাকবে না আর্জেন্টিনার। সেখানেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে মেসি-ডি মারিয়াদের।

শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence