আর্জেন্টিনা না পারলেও ব্রাজিল যেন বিশ্বকাপ জিতে: লিওনেল স্কালোনি

৩০ নভেম্বর ২০২২, ০৮:২১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
আর্জেন্টাইন কোচ

আর্জেন্টাইন কোচ © সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে যদি কোনো কারণে আর্জেন্টিনা ছিটকে যায় তাহলে দক্ষিণ আমেরিকার দল ব্রাজিল যেন বিশ্বকাপ যেতে সেটাই আশা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে একথা বলেন তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপের এখন এমন এক পর্যায়ে চলে এসেছে যেখানে প্রত্যেকটি ম্যাচই ফাইনাল হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। মিডফিল্ডার কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ। 

তাদের সম্পর্কে স্কালোনি বলেন, ‘ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে গেছে, এতে আমি খুবই খুশি। তাদের জন্য শুভকামনা। আমি একজন লাতিন আমেরিকান। ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অবশ্যই সুখের। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এই আর্জেন্টাইন কোচ তা মনে করেন না।

তিনি আরও বলেন, ব্রাজিল আমাদের প্রতিদ্বন্দ্বী দল হলেও ব্রাজিলে আমার অনেক বন্ধু রয়েছে। তারা আমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীও।

চিরপ্রতিদ্বন্দ্বীদের কোচের কাছ থেকে এমন প্রশংসাসূচক বাণী পেয়ে নিশ্চয়ই আরও ফুরফুরে মেজাজে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, পরপর দু’টির ম্যাচে জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। এই ম্যাচে জয়ের ফলে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা। বিশ্বকাপের গ্রুপপর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে তারা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

আরও পড়ুন: এক ফ্রেমে ব্রাজিলিয়ান চার কিংবদন্তির ছবি

ব্রাজিল সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে হেরেছিল গ্রুপপর্বে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল। আজ (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল ছাড়িয়ে যায় সবাইকে।

এই অপরাজিত যাত্রায় ১৭ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, বাকি তিন ম্যাচ ড্র করেছে তারা। ১৯৯৮ সালের পর গ্রুপপর্বের কোনো ম্যাচে আর হারেনি পাচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9