মেসির পায়ে বল না দেওয়ার ছক কষছে পোলিশ ডিফেন্ডার!

২৯ নভেম্বর ২০২২, ০৩:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
মেসির পায়ে বল দেখতে চান না পোলিশ ডিফেন্ডার

মেসির পায়ে বল দেখতে চান না পোলিশ ডিফেন্ডার © সংগৃহীত

কাতার বিশ্বকাপে গোল পেয়েছেন মেসি। সৌদি আরবের বিপক্ষে পেনাল্টিতে গোল করলেও হেরে যায় তার দল। মেক্সিকো ম্যাচে কঠিন সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন তিনি। ২-০ গোলের জয়ে আর্জেন্টিনাও বাঁচিয়ে রাখে শেষ ষোলোর আশা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাছে এক আতঙ্কের নাম লিওনেল মেসি। মাঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বোতলবন্দী রাখা সবচেয়ে কষ্টসাধ্য। আগামীকাল বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। ম্যাচে এক সেকেন্ডের জন্যেও মেসির পায়ে বল দেখতে চান না পোলিশ ডিফেন্ডার মাতেউস ভাইটেস্কা।

ডিফেন্ডার মাতেউস ভাইটেস্কা বলেন, আর্জেন্টিনার পুরো আক্রমণভাগই দুর্দান্ত। তবে আমাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুত থাকতে হবে এই ম্যাচের জন্য। এবং আমি আবারো বলছি, মেসিকে এক সেকেন্ডও বল না দেওয়াটাই লক্ষ্য থাকবে আমাদের।

ভাইটেস্কা বলেন, মেসি অবশ্যই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার কাছাকাছি থাকতে হবে, কোনো রকমের স্পেস দেওয়া যাবে না। সে এমন একজন খেলোয়াড় যার কাছে বল থাকলে যেকোনো সময় বিপদ তৈরী করতে পারে। তাই এই দিকগুলোতে মনোযোগ দিতে হবে। যেকোনো সেকেন্ডে হুমকি হয়ে দাঁড়াতে পারেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে যে রেকর্ড গড়ল ব্রাজিল

আর্জেন্টিনার মতো লড়াইটা গুরুত্বপূর্ণ পোল্যান্ডের কাছেও। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে আছে তারা। তাই কেবল ড্র করলেই শেষ ষোলোয় পা রাখবে দলটি।

লিগ ওয়ানে গত আগস্টে ক্লেমকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডার হওয়ায় সেদিন মেসির বিধ্বংসী রুপটা খুব কাছ থেকেই দেখেছেন ভাইটেস্কা।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081