শেষ ১৬ নিশ্চিত ব্রাজিলের

২৮ নভেম্বর ২০২২, ১১:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
গোল উদযাপন ব্রাজিলের

গোল উদযাপন ব্রাজিলের © সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গতবার রাশিয়া বিশ্বকাপে সুইসদের রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল সেলেকাওরা। এবার কাতার বিশ্বকাপেও ওই রক্ষণ দুর্গ শক্ত করে খেলছিল সুইসরা।

প্রথমার্ধে হলুদ জার্সির খেলোয়াড়রা আক্রমণে উঠলেও দুর্গ ভেদ করতে পারছিল না। শেষদিকে মিডফিল্ডার কাসেমিরো ওই জুজু কাটান। ১-০ গোলের জয়ে দলকে তুলে নেন বিশ্বকাপের শেষ ষোলায়। 

সোমবার রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য সমতা করে ব্রাজিল। গোলবারে দুটি শট নিলেও সুইস গোলরক্ষক ইয়ান সমারকে ফাঁকি দিতে পারেনি। এর মধ্যে ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ হারান। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

বিরতিতে  দলে পরিবর্তন আনেন তিতে। পাকুয়েতাকে তুলে নিয়ে রদ্রিগোকে নামানো হয়। আক্রমণে আরও গতি বাড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। কিন্তু তবুও জমাট সুইস রক্ষণ।

খেলার ৬৪ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমে রেফারি গোল দিলেও পরে ভার প্রযুক্তির সাহায্যে বাতিল হয় সেই গোল। আক্রমণ তৈরি করার সময় অফসাইডে ছিলেন রিচার্লিসন। সেই কারণে গোল বাতিল হয়।

ম্যাচের ৮৩ মিনিরটে গোল করলো ব্রাজিল। বাম প্রান্ত ধরে ভিনিসিয়ুস-রদ্রিগো যুগলবন্দিতে বক্সের মধ্যে বল পান ক্যাসেমিরো। ডান পায়ে জোরালো শট মারেন তিনি। সুইজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে সেই বল জালে জড়িয়ে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক সোমারের।

বাকি সময় আরও কয়েকটি আক্রমণ চালায় ব্রাজিল। গোলের দেখা না পাওয়ায় এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081