বিশ্বকাপে সুইসদের বিপক্ষে জয় নেই, চাপ নিয়ে মাঠে নামবে ব্রাজিল

২৮ নভেম্বর ২০২২, ০৬:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পেলে-রোনালডোর ব্রাজিল জিতেছে ৫ টি বিশ্বকাপ। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জেতে ২০০২ সালে। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। দলে নেইমারসহ একঝাক তারকা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছে তিতের শিষ্যরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০ টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আজ জিতলেই নক-আউট নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে মাঠে নামার আগে কিছুটা অস্বস্তিতেই রয়েছে হলুদ জার্সিধারীরা। চোটের কারণে এই ম্যাচে থাকছেন না নেইমার  আর দানিলো।

এদিকে ইনজুরি ছাপিয়েও আজকের ম্যাচের প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে নিয়েও ভাবতে হচ্ছে ব্রাজিলকে। কারণ বিশ্বকাপের কোনো আসরেই সুইসদের হারাতে পারেনি ব্রাজিল।  

আরও পড়ুন : ৬ গোলের ম্যাচে জিততে পারেনি ক্যামেরুন-সার্বিয়া

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ইতিহাসে দুইবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। ১৯৫০ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় এই দুই দল। সেই ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে । ৬৮ বছর পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বার সুইসদের মুখোমুখি হয় ব্রাজিল। এই ম্যাচও ড্র হয় ১-১ গোলে।  বিশ্বকাপের মঞ্চে সুইসদের বিপক্ষে জয় অধরাই রয়ে গেছে ব্রাজিলের জন্য। আজ সুইজারল্যান্ডকে হারাতে পারলেই আরেকটি রেকর্ড গড়বে তারা।

বিশ্বকাপে জয় না পেলেও সব পরিসংখ্যান মিলিয়ে সুইসদের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিলই। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে ৩ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। আর সুইসদের জয় ২ ম্যাচে, বাকি ৪ ম্যাচ হয়েছে ড্র।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081