৬ গোলের ম্যাচে জিততে পারেনি ক্যামেরুন-সার্বিয়া 

২৮ নভেম্বর ২০২২, ০৬:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ক্যামেরুন-সার্বিয়া ম্যাচ

ক্যামেরুন-সার্বিয়া ম্যাচ © সংগৃহীত

দোহা থেকে খানিকটা দূরে অবস্থান আল জয়নব স্টেডিয়ামের। প্রায় ঘন্টা খানেকের ভ্রমণক্লান্তি দর্শকদের ভর করেনি। ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে ৬ গোল ভালোই উদযাপন করেছেন দর্শকরা। সোমবার ক্যামেরুন ও সার্বিয়া সমান তিন বার করে উদযাপন হয়েছে গ্যালারিতে। 

ক্যামেরুনের জন্য বিশ্বকাপের মঞ্চে একটি পয়েন্ট অনেক আরাধ্যই। রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকা মহাদেশের অন্যতম শক্তিশালী দেশটি। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল দুই বিশ্বকাপেই টানা খেলেছিল। দুই বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হেরেছিল। এবারের বিশ্বকাপেও সুইজারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু।

ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনকে চাপে রাখে সার্বিয়া। একের পর একে আক্রমণ করে ক্যামেরুন ডিফেন্সকে ব্যস্ত রাখে সার্বিয়া। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে ক্যামেরুন। ক্যামেরুনের ওপর চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায় না সার্বিয়া।

উল্টো ম্যাচের ২৯ মিনিটে গোলের দেখা পায় ক্যামেরুন। জিন-চার্লস ক্যাসটেলেটোর গোলে এগিয়ে যায় ক্যামেরুন। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় ক্যামেরুন। ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে সার্বিয়া। একের পর এক আক্রমণ করলেও তা আটকে যায় ক্যামেরুন ডিফেন্সে। 

ম্যাচের ৪৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পিয়ের কুন্ডে পর পর দুই শট নেন। তবে তা আটকে দেন সার্বিয়ার গোলরক্ষক ভাঞ্জা মিলিনকোভিচ। ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া ফ্রি কিক থেকে গোলের দেখা পায় সার্বিয়া। ফ্রি কিক থেকে উঠিয়ে দেওয়া বলে হেড করে বল ক্যামেরুনের জালে জড়ান পাভলোভিচ। তার গোলে ম্যাচে সমতা আনে সার্বিয়ার। 

তবে ম্যাচে একদম শেষ সময়ে আবারও গোলের দেখা পায় সার্বিয়া। মিলিঙ্কোভিক-সাভিকের করা গোলে লিড পায় সার্বিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলে এগিয় থেকে বিরতিতে যায় সার্বিয়া। 

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ৫৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডি বক্সে ৩টি পাস খেলে বল ক্যামেরুনের জালে জড়ান আলেক্সান্দার মিত্রোভিচ। তার গোলে ম্যাচে দুই গোলের লিড পায় সার্বিয়া। 

ম্যাচের ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুযোগ পায় ক্যামেরুন। তবে ফ্রি কিক থেকে বাড়ানো বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন চৌপো-মোটিং। এরপর ম্যাচের ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ক্যামেরুন। কিন্তু তা থেকে গোল পায়নি ক্যামেরুন।

এরপর ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ক্যামেরুন। কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে যায় ভিনসেন্ট আবুবকর। তার বাড়ানো বলে ছুঁইয়ে বল জালে জড়ান চৌপো-মোটিং। সেইসঙ্গে ম্যাচে সমতায় আসে ক্যামেরুন। ম্যাচের ৭৬ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে সার্বিয়া। এরপর ম্যাচের ৮৬ মিনিটে দূরে থেকে সার্বিয়ার গোলমুখে শট নেন ভিনসেন্ট আবুবকর। তবে তা নিজের গ্লোভসে নেন ভাঞ্জা মিলিনকোভিচ। 

ম্যাচের ৬৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় অসাধরণ গোল করেন ভিনসেন্ট আবুবকর। তার গোলে ব্যবধান কমায় ক্যামেরুন। এরপর গোলের জন্য বেশ কিছু আক্রমণ চালায় দু'দল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে সার্বিয়া ও ক্যামেরুন।

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9