‘শক্তির বিচারে’ উরুগুয়ের চেয়ে এগিয়ে পর্তুগাল

রাতে মুখোমুখি
২৮ নভেম্বর ২০২২, ০৩:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
 রোনালদো-সুয়ারেজ

রোনালদো-সুয়ারেজ © সংগৃহীত

কাতার বিশ্বকাপে আজ দিনের শেষ ম্যাচে মুখোমুখি ক্রিস্টিয়ানোর রোনালদোর পর্তুগাল ও লুইস সুয়ারেজের উরুগুয়ে। যা গ্রুপ পর্বের সেরা ম্যাচের একটি। তবে বর্তমান শক্তির বিচারে উরুগুয়ে থেকে বেশ এগিয়ে পর্তুগাল।

সোমবার (২৮ নভেম্বর) রাত ১টায় লিসাইল স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। দুই দল ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলেও এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।  

পর্তুগাল জিতলেই তাদের নকআউট নিশ্চিত হয়ে যাবে। উরুগুয়ের ক্ষেত্রে রাস্তা কঠিন। তাদের শিবিরেও চোট সমস্যা রয়েছে। উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজোর সেপ্টেম্বরে উরুর অস্ত্রোপচার হয়েছিল। পর্তুগালের বিরুদ্ধেও তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই।

গত বিশ্বকাপেও দেখা হয়েছিল উরুগুয়ে এবং পর্তুগালের। শেষ ১৬'র সেই ম্যাচটি জিতেছিল উরুগুয়ে। তবে এবার গ্রুপ পর্বেই লড়বে এই দুই দল। বর্তমান শক্তির বিচারে উরুগুয়ে থেকে বেশ এগিয়ে পর্তুগাল। তবে উরুগুয়েকেও ছেড়ে দেয়া যায় না।

এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে একটি করে জয় আছে দুই দলের এবং একটি ম্যাচ ড্র হয়েছে। আর বিশ্বকাপের একমাত্র দেখায় জয় উরুগুয়ের।

বিশ্বকাপের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এর মানে ১৯৩০ সাল থেকেই আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের নামটা বেশ পরিচিত। আর ১৯৬৬ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলে পর্তুগাল। সেই বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ইউসেবিয়োর দল।

আরও পড়ুন: মেসিকে হুমকি মেক্সিকান বক্সার আলভারেজের

বিশ্বকাপে এটি পর্তুগালের অষ্টম অংশগ্রহণ, আর উরুগুয়ে ১৪ বার অংশ নিয়েছে বিশ্বকাপে। পর্তুগাল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে। আর উরুগুয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।  

এদিকে দুই দলই ম্যাচের আগে একে অপরের প্রতি কোন মন্তব্য করেনি। দুদলই নিজেদের গুটিয়ে রেখেছে। দুদলই অনুশীলনে সময় কাটিয়েছে। 

যদিও পর্তুগাল মাঝে একদিন ছুটি নিয়েছিল অনুশীলন থেকে। এই ম্যাচে পর্তুগাল জিতলে শেষ ১৬ নিশ্চিত হবে তাদের। আর এই ম্যাচে উরুগুয়ে হেরে গেলে পরের রাউন্ডে ওঠাটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। 

উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপের পর শেষ ষোলোর বেশি এগোতে পারেনি পর্তুগাল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপট দেখিয়েও ড্র করেছিল উরুগুয়ে। দিয়েগো গোডিনের হেড ও ফেদে ভালভার্দের দুর্দান্ত শটটি কোরিয়ার পোস্টে লেগে ফিরে এলে জয় পাওয়া হয়নি তাদের। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ পর্তুগালের বিপক্ষে লাতিন আমেরিকানদেরও জয় প্রয়োজন। গত কয়েকটি বিশ্বকাপে তাদের রেকর্ড ভালো।

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9