মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের শহরজুড়ে ভাংচুর সমর্থকদের

২৮ নভেম্বর ২০২২, ১০:০৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা

রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা © সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ‘অপ্রত্যাশিতভাবে’ ২-০ গোলে হেরে গেছে বেলজিয়াম। নিজ দেশের এমন পরাজয় স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি বেলজিয়ামের অনেক ভক্ত। তাই ম্যাচে পরাজয়ের পরই দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধে যায়। বেলজিয়ামের শহরজুড়ে ভাংচুর সমর্থকদের। 

আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) কাতার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল মরক্কো ও শক্তিশালী বেলজিয়াম। কিন্তু ‘ডার্ক হর্স’ বেলজিয়ামকে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হারিয়ে দেয় মরক্কো। এরপরই ব্রাসেলসের রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ লোকজন। তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুর করে।
 
পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এসময় একজন সাংবাদিকও আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুন: মাঠেই ছেলেকে মমতার চুমু মায়ের

এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। অন্যদিকে বেলজিয়াম উত্তাল হয়ে উঠলেও মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানকার রাস্তায় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদযাপন করছে।

উল্লেখ্য, জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বেলজিয়াম। নিজেদের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেললো কেভিন ডি ব্রুইনে-ইডেন হ্যাজার্ডরা। হলো অঘটনের শিকার। মরক্কোর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দলটি।

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9