ঢাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

২৭ নভেম্বর ২০২২, ০৭:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© টিডিসি ফটো

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়ারগণ উপস্থিত ছিলেন। 

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাসহ সহশিক্ষামূলক কর্মকাণ্ডের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম বৃদ্ধির জন্য দক্ষ হয়ে গড়ে উঠতে তিনি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, মাসব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭টি টিম অংশগ্রহণ করবে।

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9