নক আউট পর্বে যেতে মেসিদের যত সমীকরণ

২৭ নভেম্বর ২০২২, ১২:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
আর্জেন্টিনার প্রথম জয়

আর্জেন্টিনার প্রথম জয় © সংগৃহীত

হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায়, এমন চাপের মুখে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের দুই গোলে ২-০ ব্যবধানে জিতে আপাতত বাদ পড়ার শংকা কেটেছে আর্জেন্টিনার, তবে নক-আউট পর্বে যেতে এখনও কিছু সমীকরণ মেলাতে হবে স্কালোনির দলকে। 

নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতলে নক-আউট রাউন্ডে তো উঠবেই আর্জেন্টিনা, হবে গ্রুপ চ্যাম্পিয়নও। কিন্তু হারলে বা ড্র করলে তারা পড়বে নানান সমীকরণের মারপ্যাঁচে। 

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে এক হার এবং এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে এখন মেসিরা। প্রথম স্থানে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। যাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ৩য় স্থানে থাকা সৌদি আরবেরও সংগ্রহ ৩ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে আর্জেন্টিনার পেছনে তারা। আর তলানিতে থাকে মেক্সিকোর পয়েন্ট ১। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ৪ দলেরই সুযোগ রয়েছে নক-আউট পর্বে উঠার। তবে আর্জেন্টিনার জন্য সমীকরণটা আগের থেকে অনেক সহজ। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্বে উঠবে আলবিসেলেস্তেরা। 

ড্র করলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪, পোল্যান্ডের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্যাচ ড্র হলেই গোল ব্যবধানে নক-আউট পর্বে উঠবেন মেসিরা। 

কিন্তু পোল্যান্ডের বিপক্ষে ড্র করলে, অপরদিকে সৌদি আরব মেক্সিকোকে হারিয়ে দিলে বাদ পড়ে যাবে আর্জেন্টিনা। আবার মেক্সিকো যদি সৌদি আরবকে ৪ গোলের ব্যবধানে হারায় সেক্ষেত্রেও বাদ পড়বে স্কালোনির দল। 

পোল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না আর্জেন্টিনার। মেক্সিকোকে হারিয়ে নতুন জীবন পাওয়া আর্জেন্টিনা জয় ছাড়া কিছু ভাবছেও না নিশ্চয়ই।

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9